নামাজে গোড়ালি ঢেকে রাখা কি ফরজ?

Sunnah and Bid'ah · Hanafi

Question No: 5975
Questioner: Samima Begum
Question Asked: 26 Sep 2026, 03:19 PM
Reviewed & Published: 26 Sep 2026, 03:37 PM
Views: 7
Tokens: 3,718
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

নামাজে গোড়ালি কি ঢেকে রাখতে হয়?? আমি শুনেছিলাম পায়ের পাতা খোলা রাখলে হয় আর টাখ নু ঢেকে রাখতে হয় ।

Answer

নামাজে গোড়ালি ঢেকে রাখা প্রসঙ্গে বিস্তারিত মাসআলা

প্রশ্নের সারসংক্ষেপ

প্রশ্নকারী জানতে চেয়েছেন—নামাজে গোড়ালি ঢেকে রাখতে হয় কি না? তিনি শুনেছেন যে পায়ের পাতা খোলা রাখলেও চলে, কিন্তু টাখনু (গোড়ালি) ঢেকে রাখতে হয়। এ বিষয়ে হানাফি মাজহাবের সঠিক মাসআলা কী?

জবাবঃ- নামাযের সময় মহিলাদের পায়ের ঠাখনু খোলা রাখা হারাম। তবে নামাযের সময় যদি পায়ের গোড়ালি খুলে যায়, তাহলেও মাকরুহের সাথে নামায হয়ে যাবে।

কেননা পায়ের টাখনু পায়ের নলার সাথে সংযুক্ত এবং গোড়ালি এক চতুর্থাংশের কম, তাই শুধুমাত্র টাখনু খোলা থাকার কারণে নামায নষ্ট হবে না। বরং মাকরুহের সাথে আদায় হবে।

নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে সতর ঢেকে নামাজ আদায় করা। সেটি পুরুষের ক্ষেত্রে হোক অথবা নারীর ক্ষেত্রে হোক। কেননা, হাদীসে এসেছে,

عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ سَعِيدٌ - يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ - عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ প্রাপ্ত বয়সী মহিলারা ওড়না ছাড়া নামায আদায় করলে তা আল্লাহর নিকটে কবুল হবে না।

কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ (সুনানে আবু দাউদ) হাদীস নং: ৬৪১ আন্তর্জাতিক নং: ৬৪১

মহিলাদের সতর কতটুকু? এর উত্তরে ফকিহগণ বলেন,

ﻭَﻟِﻠْﺤُﺮَّﺓِ ﺟَﻤِﻴﻊُ ﺑَﺪَﻧِﻬَﺎ ﺧَﻠَﺎ ﺍﻟْﻮَﺟْﻪِ ﻭَﺍﻟْﻜَﻔَّﻴْﻦِ ﻭَﺍﻟْﻘَﺪَﻣَﻴْﻦ

মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর। (রদ্দুল মুহতার ১/৪০৪)

তাই নামাযের সময় মহিলাদের পায়ের ঠাখনু খোলা রাখা হারাম। তবে নামাযের সময় যদি পায়ের গোড়ালি খুলে যায়, তাহলেও মাকরুহের সাথে নামায হয়ে যাবে। কেননা পায়ের টাখনু পায়ের নলার সাথে সংযুক্ত এবং গোড়ালি এক চতুর্থাংশের কম, তাই শুধুমাত্র টাখনু খোলা থাকার কারণে নামায নষ্ট হবে না। বরং মাকরুহের সাথে আদায় হবে। তবে পায়ের নলা আর টাখনু মিলে এক চতুর্থাংশ খোলা থাকে, এবং এক রুকন তথা তাসবিহ পরিমাণ খোলা তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.