বাচ্চা ছেলেদের বাবরি চুল রাখা যাবে?
Sunnah and Bid'ah · Hanafi
Question
Answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জবাবঃ- আলহামদুলিল্লাহ! চুল সম্পর্কে শরয়ী বিধান হচ্ছে,পরিবেশ ও পরিস্থিতি এবং আবহাওয়া সাথে সমতা রেখে বাবড়ি চুল ও চুলমুন্ডন,এ দু-থেকে যে কোনো একটিকে গ্রহণ করা যাবে,এতে কোনোপ্রকার বিধি-নিষেধ নেই।তবে বাবড়ি চুল রাখা সুন্নাত এবং চুল মুন্ডন করাও হানাফি মাযহাব মতে সুন্নাত,অর্থাৎ উভয়টিই সুন্নাত ।(ফাতওয়ায়ে রশিদিয়া)
এবং চুলকে কেটে খাটো করাও যাবে তবে বিষয়টা একটু ব্যখ্যা সাপেক্ষ্য। সুতরাং চুল কাটা সম্পর্কে ইসলামী বিধান হচ্ছে,চতুর্দিকে সমান করে কাটা,যতটুকু সামনের দিকে কাটা হবে ততটুকু পিছন ও মাথার মধ্যখান এবং উভয় সাইট থেকেও কাটতে হবে,উভয় সাইট ও পিছনের দিকে চুল ফেলে দিয়ে সামন বা মধ্যখানে চুল রেখে দেয়া কখনো জায়েয হবে না বরং তা হারাম হবে। মোটকথা, তিন ত্বরিকায় মাথার চুল রাখা যাবে। (১) বাবড়ি চুল রাখা। (২) চুল মুন্ডানো। (৩) আগপিছ সমান করে চুল কর্তন করা
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! যেহেতু দাড়ি উঠার পূর্বে বাবড়ি চুল রাখলে নারীদের সাদৃশ্যকরণ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই বাচ্চাদের জন্য বাবড়ি চুল রাখা উচিত হবে না।