তিন তালাকের পর ফিরিয়ে নেওয়ার বিধান।
Marriage and Divorce · Ahle Hadith / Salafi
Question
আমি তালাকের বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। আমার এবং আমার স্বামীর তালাক সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমরা শুধু জানতাম, তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যে তা ফিরিয়ে নেওয়া যায়। এর বাইরে তালাকের বিধান সম্পর্কে আমরা খুবই অজ্ঞ ছিলাম।
আমরা একে অপরকে ভালোবাসি। আমরা কখনোই চাইনি আমাদের এই সম্পর্ক নষ্ট হয়ে যাক।
আমাদের মধ্যে যখন ঝগড়া হতো, তখন অনেক সময় প্রচণ্ড রাগের কারণে আমরা কী বলছি বা করছি, সে বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ থাকত না।
আমার স্বামী আমার সামনে সামনাসামনি একবার 'এক তালাক, দুই তালাক, তিন তালাক' বলেছিল। এরপরের দিন সে সেই তালাক ফিরিয়ে নেয়।
পরবর্তীতে আবার যখন আমাদের মধ্যে অতিরিক্ত ঝগড়া বা মনোমালিন্য হতো, তখন সে শুধু মেসেজে 'তালাক' লিখে পাঠাত। অর্থাৎ, শুধু তালাক শব্দটি উচ্চারণ বা লিখে পাঠানো হতো। এগুলো কখনোই সম্পূর্ণভাবে সংসার ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ছিল না; বরং রাগ প্রকাশ বা দেখানোর জন্য বলা হতো। কিছু সময় পরেই আবার তা ফিরিয়ে নেওয়া হতো।
আমরা শুধু জানতাম, তালাক দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়া যায়। কিন্তু সর্বোচ্চ তিনবার তালাক ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এবং এরপর আর রুজু করার সুযোগ থাকে না—এ বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না।
এখন আমাদের মধ্যে আলাদা আলাদা সময়ে তিনবারেরও বেশি তালাকের শব্দ উচ্চারণ করা হয়েছে এবং প্রতিবারই তা ফিরিয়ে নেওয়া হয়েছে।
আমার প্রশ্ন হলো, **এখন কি আমাদের বৈবাহিক সম্পর্ক বহাল আছে, নাকি আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে?**
আমরা কেউই কখনো আমাদের সংসার নষ্ট করতে চাইনি। আমরা তালাকের বিধান সম্পর্কে অজ্ঞ ছিলাম এবং কখনোই সত্যিকার অর্থে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাইনি।
দয়া করে কুরআন ও সুন্নাহর আলোকে আমাদের সঠিক বিধানটি জানিয়ে সাহায্য করবেন।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর
প্রশ্নের বিবরন মতে আপনার উপর ৩ তালাক পতিত হয়ে হুরমতে মুগাল্লাজা সাব্যস্ত হয়েছে।
শরয়ী হালালাহ ব্যাতিত এক সাথে ঘর সংসার করার কোনো পদ্ধতি নেই। উল্লেখ্য, শরয়ী হালালাহ এর এক্ষেত্রে কোনো শর্তযুক্ত বিবাহ শরীয়তের কাছে গ্রহণযোগ্য নয়।
অবশ্যই সেই বিবাহ শর্তহীন অন্যান্য সাধারণ বিবাহের মতোই হতে হবে।
প্রচলিত হিল্লা বিবাহ জায়েজ নেই।
আল্লাহ তা'আলা বলেন:
«الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ» — "তালাক দুইবার; এরপর হয় যথাবিধি রাখা, নয়তো সৌজন্যের সাথে ছেড়ে দেওয়া।" (সূরা আল-বাকারাহ: ২২৯)
«فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ» — "অতঃপর যদি সে তাকে (তৃতীয়বার) তালাক দেয়, তবে তার জন্য সে নারী হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামী গ্রহণ করে।" (সূরা আল-বাকারাহ: ২৩০)