ম্যাসেজে কবুল বললে কি বিয়ে হবে?
Marriage and Divorce · Hanafi
Question
Answer
বিবাহ সংক্রান্ত প্রশ্নের উত্তর
প্রশ্ন: ম্যাসেঞ্জারে গ্রুপ খুলে সাক্ষী রেখে "কবুল" বললে কি শরিয়তের দৃষ্টিতে বিবাহ হয়ে যায়? সেখানে মহর বা বিয়ের শর্ত কিছুই ছিল না।
উত্তর
ইজাব কবুলের মজলিস এক না হওয়ায় উক্ত বিবাহ শুদ্ধ হয়নি।
বিবাহের শর্তাবলী (Hanafi মতে)
ইসলামী শরিয়তে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ হওয়া আবশ্যক:
১. ইজাব (প্রস্তাব) - পাত্রীর পক্ষ থেকে বা তার অভিভাবকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া ২. কবুল (গ্রহণ) - পাত্রের পক্ষ থেকে সেই প্রস্তাব গ্রহণ করা।
এবং মজলিস এক হওয়া।
৩. সাক্ষী - দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষীর উপস্থিতি ৪. মহর - পাত্র কর্তৃক পাত্রীকে মহর নির্ধারণ করা
রদ্দুল মুহতার (৫ম খণ্ড, বিবাহ অধ্যায়) এ উল্লেখ আছে:
"বিবাহের জন্য ইজাব-কবুল, দুইজন সাক্ষী (পুরুষ) অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী থাকা শর্ত। সাক্ষীরা বিবাহের প্রস্তাব ও গ্রহণ শুনতে হবে।"