ফজরের নামাজের ২০-৩০ মিনিট পর ইশরাকের নামাজ পড়া যাবে কি?
Sunnah and Bid'ah · Hanafi
Question
Answer
ইশরাকের নামাজের সময়: ফজরের ২০-৩০ মিনিট পর
** উত্তর:** বিষয়টি নির্ভর করে আপনি ফজর কখন আদায় করছেন,তার উপর।
আপনি যদি ফজরের নামাজ এমন সময় আদায় করেন যে, আপনার ফজরের নামাজ শেষ হয় মাত্রই সূর্য উদিত হয়ে যায়, সেক্ষেত্রে তার ২০-৩০ মিনিট পর আপনি ইশরাকের নামাজ পড়তে পারবেন।
এখানে মেইন মাসয়ালা হলো সূর্য উদয়ের পর কমপক্ষে 15 মিনিট অপেক্ষা করে তারপর আপনি ইশরাকের নামাজ আদায় করবেন।
উল্লেখ্য ফজরের নামাজের সাথে ইশরাক নামাজের টাইম মিলানো যাবে না এখানে সূর্য উদয়ের সাথে ইশরাক এর ওয়াক্তের সম্পর্ক ধরতে হবে।
সূর্য উদয়ের পর কমপক্ষে 15 মিনিট অপেক্ষা করে তারপর আপনি ইশরাকের ওয়াক্ত শুরু হয়।
ইশরাকের নামাজ মুস্তাহাব। হাদিসে এর ফজিলত বর্ণিত হয়েছে:
হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল, অতঃপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিকিরে বসে রইল, তারপর দুই রাকাত (ইশরাকের) নামাজ পড়ল, সে একটি পূর্ণ হজ ও উমরাহর সওয়াব পাবে।" — সুনানে তিরমিজি, হাদিস নং ৫৮৬ (হাসান সহিহ)
ইশরাকের ওয়াক্তের সীমা
হানাফি ফিকহ অনুযায়ী:
- ** সূর্যোদয়ের পর যখন সূর্য এতটা উঠে যায় যে, মাকরুহ ওয়াক্ত (সূর্যোদয়ের সময়) শেষ হয় — সাধারণত সূর্যোদয়ের ১২-১৫ মিনিট পর।
মাকরুহ ওয়াক্তের সতর্কতা
হানাফি মাযহাব অনুযায়ী তিনটি সময়ে নামাজ নিষিদ্ধ
- সূর্যোদয়ের সময়
- ঠিক দুপুরে (যাওয়াল)
- সূর্যাস্তের সময়
সূর্যোদয়ের পর প্রায় ১০-১৫ মিনিট (যতক্ষণ সূর্য চোখে ধরা পড়ে) নামাজ পড়া নিষিদ্ধ। এরপর ইশরাকের নামাজ পড়া যায়।