কসমের কাফফারা টাকা ছাড়া অন্য জিনিস দিয়ে আদায় হবে কিনা?
Zakat and Charity · Hanafi
Question
আমার প্রশ্ন হচ্ছে, আমি অনেক বার কসম করে ভেঙে ফেলেছি,এক কসম বার বার ও করেছি আবার ভেঙ্গেছি এক্ষেত্রে কয়টা কসমের কাফফারা দিবো? আনুমানিক ১৫ টা কসম হয়েছে,১৫ টা কসমের কাফফারা কত টাকা আসবে?
কসমের কাফফারা কি শুধু টাকা দিয়ে আদায় করতে হয়? নতুন কাপড় দিলে কসমের কাফফারা আদায় হবে কি?
আরেকটা প্রশ্ন ধরুন আমি কাউকে টাকা বা গহনা ধার দিয়ে রাখছি অনেক বছর,এই গুলোর কি যাকাত আসবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
★ প্রশ্ন, আমি অনেক বার কসম করে ভেঙে ফেলেছি,এক কসম বার বার ও করেছি আবার ভেঙ্গেছি এক্ষেত্রে কয়টা কসমের কাফফারা দিবো?
আনুমানিক ১৫ টা কসম হয়েছে,১৫ টা কসমের কাফফারা কত টাকা আসবে?
জবাবঃ- আপনি যেহেতু একাধিকবার কসম করে পুনরায় ভেঙ্গে ফেলেছেন,
এক্ষেত্রে ফুক্বাহায়ে কেরাম থেকে দু’টি মত পাওয়া যায়। যথা- ১-প্রতিটি কসম ভঙ্গের জন্য একটি করে কাফফারা আদায় করা। ২-আগের কসমের কাফফারা আদায় না করে থাকলে একটি কাফফারাই যথেষ্ট হবে। , আপনি যদি সক্ষম হয়ে থাকেন, তাহলে অনুমান করে যতটি কসম ভঙ্গ করেছেন ততটি কাফফারা আদায় করে দিন। এটাই উত্তম ও অধিক সতর্কতা এতেই নিহিত রয়েছে। আর যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকেন, তাহলে একটি কাফফারা আদায় করা যেতে পারে।
★কসমের কাফফারা কি শুধু টাকা দিয়ে আদায় করতে হয়? নতুন কাপড় দিলে কসমের কাফফারা আদায় হবে কি?
জবাবঃ- ১০ জন মিসকিনকে মধ্যম মানের কাপড় দিয়েও কাফফারা আদায় করা যাবে।
★আরেকটা প্রশ্ন ধরুন আমি কাউকে টাকা বা গহনা ধার দিয়ে রাখছি অনেক বছর,এই গুলোর কি যাকাত আসবে?
জবাবঃ- আপনি যদি এগুলো সহকারে নেসাব পরিমান সম্পদের মালিক হয়ে থাকেন তথা আপনার উপর যদি যাকাত ফরজ হয়,সেক্ষেত্রে এগুলো উসুল হওয়ার পর এগুলোর যাকাত আদায় করতে হবে। এগুলো উসুল হতে কয়েক বছর লেগে গেলে সেক্ষেত্রে উসুল হওয়ার পর বিগত সব গুলি বছরের হিসাব করে যাকাত আদায় করতে হবে।
আল্লাহ তা'আলা বলেন,
لاَ يُؤَاخِذُكُمُ اللّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَـكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ الأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُواْ أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে,(১) দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক।(২)অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে।(৩) যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে।.....এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।(সূরা মায়েদা-৮৯)
কসমের ধারাবাহিক তিনটি কাফফারার প্রথমটি হল,১০জন মিসকিনকে সকাল-বিকাল দু'বেলা খাদ্য খাওয়ানো বা বস্ত্র পরিধান করানো।খাওয়ানো পড়ানো সম্ভব না হলে,১০জনের প্রত্যেকজনকে একটি ফিতরা সমপরিমাণ টাকা দিলেই কাফফারা আদায় হয়ে যাবে।দ্বিতীয়ত একজন গোলাম আযাদ করা।তৃতীয়ত ধারাবাহিক তিনটি রোযা রাখা।
والله أعلم بالصواب