নিকাহ ফ্রেম, নিকাহ নামা, কলম ও শিশুর জন্মতারিখ-সংবলিত ফ্রেম তৈরির বিধান।
Business and Job · Hanafi
Question
Answer
প্রশ্নের সারসংক্ষেপ: বর্তমানে অনলাইনে নিকাহ ফ্রেম, নিকাহ নামা, কলম, শিশুর জন্মতারিখ ও জন্মতালিকা ইত্যাদি দিয়ে সাজানো ফ্রেম তৈরি ও বিক্রি করা হয়—এগুলো ক্রয়-বিক্রয় করা জায়েজ আছে কি?
উত্তর (হানাফি ফিকহ অনুযায়ী):
মূলনীতি হলো—যে বস্তু নিজে ব্যবহার করা জায়েজ এবং যার উপাদান ও উদ্দেশ্য শরীয়তসম্মত, তা তৈরি ও বিক্রি করা জায়েজ। এ ভিত্তিতে বিষয়গুলোকে আলাদা করে দেখা প্রয়োজন:
১. নিকাহ ফ্রেম ও নিকাহ নামা (সাজানো/প্রিন্টেড):
এটি জায়েজ,তবে এতে যেনো কোনো প্রানীর ছবি না থাকে।
- ফ্রেমে ছবি (প্রাণীর প্রতিকৃতি) থাকলে তা নিষিদ্ধ; হাদিসে ছবি নির্মাতার ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে (বুখারি: ৫৯৫১; মুসলিম: ২১০৭)।
- নিকাহ নামায় শরীয়তবিরোধী কোনো শর্ত বা কুফরি-শিরকি বাক্য না থাকা। এসব শর্ত পূরণ হলে নিকাহ ফ্রেম/নিকাহ নামা তৈরি ও বিক্রি জায়েজ; নচেৎ নয়। (রাদ্দুল মুহতার: ৬/৩৯১-৩৯২; ফাতাওয়া উসমানি: ৩/৫৬৭-৫৬৮)
২. কলম (পেন): কলম জায়েজ বস্তু; তা দিয়ে কুরআন-হাদিস লেখা হয়। তাই সাধারণভাবে কলম বিক্রি জায়েজ। তবে যদি কলমে কুফরি-শিরকি লেখা, অশ্লীল ছবি বা এমন চিহ্ন থাকে যা শরীয়তে নিষিদ্ধ, তবে তা বিক্রি জায়েজ নয়। (আল-হিদায়া: ৩/৭৫; ফাতাওয়া আলমগিরি: ৩/১১৪)
৩. শিশুর জন্মতারিখ ও জন্মতালিকা (Birth frame/record): জন্মতারিখ লিপিবদ্ধ করা জায়েজ ও প্রয়োজনীয়; এটি স্মৃতি সংরক্ষণের বৈধ উপায়। তবে—
- ছবি (প্রাণীর প্রতিকৃতি) থাকলে নিষিদ্ধ।
- জন্মতারিখকে কেন্দ্র করে কুসংস্কার, তাবিজ-শিরকি বা অশুভ-শুভ বিশ্বাসের কিছু থাকলে নাজায়েজ। এসব থেকে মুক্ত হলে জন্মতারিখ-সংবলিত ফ্রেম তৈরি ও বিক্রি জায়েজ। (ফাতাওয়া উসমানি: ৩/৬০৮; ইমদাদুল ফাতাওয়া: ৪/২৭৬)