ঘুম থেকে সকালে উঠে রোজার নিয়ত করলে রোজা হবে কি না?

Siyam-Fasting · Hanafi

Question No: 8182
Questioner: Jahanara Akter Situ
Question Asked: 09 Nov 2026, 07:02 AM
Reviewed & Published: 09 Nov 2026, 08:44 AM
Views: 50
Tokens: 3,042
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম
ঘুম থেকে সকালে উঠে পরে রোজার নিয়ত করলে কি রোজা হবে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

উত্তর

আপনি কোন রোজার কথা বলতে চাচ্ছেন! সেটি প্রশ্নে উল্লেখ করেননি।

আপনার রোজা যদি নফল রোজা হয় বা রমজান মাসে রমজানের ফরজ রোজা হয়ে থাকে সেক্ষেত্রে অর্ধ দিনের আগ পর্যন্ত রোযার নিয়ত করা যাবে।

আর রমজানের কাজা, সাধারণ মানত, কাফফারা ও যিহারের কাফফারা রোজার নিয়ত রাতে না করলে রোজা বিশুদ্ধ হবে না। সুতরাং ঘুম থেকে সকালে উঠে পরে কাজা রোজার নিয়ত করলে রোজা হবেনা। তবে নফল রোযার নিয়ত করলে নফল রোযা হবে।

★রমজানের রোজা, নির্দিষ্ট মানতের রোজা ও নফল রোজার নিয়ত রাত থেকে শুরু করে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত করা যাবে। হাদীস শরীফে এসেছে-

عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ رَجُلاً يُنَادِي فِي النَّاسِ، يَوْمَ عَاشُورَاءَ " أَنْ مَنْ أَكَلَ فَلْيُتِمَّ أَوْ فَلْيَصُمْ، وَمَنْ لَمْ يَأْكُلْ فَلاَ يَأْكُلْ ".

সালমা ইবনু আকওয়া (রাঃ) থেকে বর্ণিত যে, ‘আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যাক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন, যে ব্যাক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয় অথবা বলেছেন, সে যেন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) আদায় করে নেয় আর যে এখনো খায়নি সে যেন আর না খায়। সহীহ বুখারী, ১৮০২

, আর রমজানের কাজা, সাধারণ মানত, কাফফারা ও যিহারের কাফফারা রোজার নিয়ত রাতে না করলে রোজা বিশুদ্ধ হবে না।

হাদীস শরীফে এসেছে। উম্মুল মুমিনীন হাফসা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له.

যে ব্যক্তি ফজরের আগে রোযা রাখার নিয়ত করবে না তার রোযা (পূর্ণাঙ্গ) হবে না। সুনানে আবু দাউদ ১/৩৩৩


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.