রাগের মাথায় স্ত্রী নিজ স্বামীকে ১০০০ তালাক বলার হুকুম কি?

Marriage and Divorce · Ahle Hadith / Salafi

Question No: 8162
Questioner: Shahin Alam
Question Asked: 08 Nov 2026, 08:41 PM
Reviewed & Published: 09 Nov 2026, 06:07 AM
Views: 76
Tokens: 2,663
This answer is according to the 'Ahle Hadith / Salafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আজকে বিকেলে বউয়ের সাথে কথা বলার টাইমে জগড়া লেগে বউ বলছে রাগের মাথায় তোর মত বেডাকে ১০০০ বার তালাক ২৪ আওয়ার টাইমে দিলাম তুই কাগজ পাঠাবি আমার কোন দাবি নাই সব মাফ এখন হুকুম কি হবে শরিয়াহর

Answer

তালাকের মাসআলা: রাগের মাথায় ১০০০ তালাক বলার হুকুম

উত্তর

প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে কোনো তালাকই পতিত হয়নি। আপনাদের বৈবাহিক সম্পর্ক আগের মতোই বহাল রয়েছে,আলহামদুলিল্লাহ।

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ مُوسَى بْنِ أَيُّوبَ الْغَافِقِيِّ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ سَيِّدِي زَوَّجَنِي أَمَتَهُ وَهُوَ يُرِيدُ أَنْ يُفَرِّقَ بَيْنِي وَبَيْنَهَا قَالَ فَصَعِدَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمِنْبَرَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ مَا بَالُ أَحَدِكُمْ يُزَوِّجُ عَبْدَهُ أَمَتَهُ ثُمَّ يُرِيدُ أَنْ يُفَرِّقَ بَيْنَهُمَا إِنَّمَا الطَّلَاقُ لِمَنْ أَخَذَ بِالسَّاقِ

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, হে আল্লাহর রসূল! আমার মনিব তার বাঁদীকে আমার সাথে বিবাহ দিয়েছে। এখন সে আমার ও আমার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়। রাবী বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন, অতঃপর বলেনঃ হে লোকসকল! তোমাদের কারো এরূপ আচরণ কেন যে, সে তার গোলামের সাথে তার বাঁদীর বিবাহ দেয়, অতঃপর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়? নারীর ঊরু স্পর্শ করা যার জন্য বৈধ, তালাকের অধিকার তার। (সুনানে ইবনে মাজাহ ২০৮১.বায়হাকী ৯/১৫৭, ইরওয়াহ ২০৪১।)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.