WhatsApp-এ শর্তযুক্ত তালাক প্রসঙ্গে

Marriage and Divorce · Hanafi

Question No: 8152
Questioner: Zofia
Question Asked: 08 Nov 2026, 01:40 PM
Reviewed & Published: 08 Nov 2026, 02:51 PM
Views: 62
Tokens: 5,966
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

Assalamualiqum। আমার বর কিছুদিন আগে whatsapp এ বলেছিল যে আমি যদি কোনো ছেলের সঙ্গে কথা বলি তাহলে তালাক। তারপর সে মেসেজ টা ডিলেট দেয় । আমি দেখি নি । আজকে ঝগড়ার এক সময় সে বলে যে আমাদের নাকি ওইদিন তালাক হয়ে গেছে। কিছুদিন আগে ভার্সিটি এর আর্টিকেল পাবলিশ এর কাজ করতে আমার দুই তিন জন ক্লাসমেট এর সাথে কথা হয়ওই বিষয় টা নিয়ে। তাতে রেজাল্ট বাসা আসব নিয়ে কিছুক্ষণ ক্যাজুয়াল কথা হয় । অনেক সময় দোকান দার এর সাথে কেনা কাটা করতেও কথা বলতে হয় । ওই ঘটনার প্রেক্ষিতে কি আমাদের তালাক হয়ে গেছে । আর আগেও সে আমাকে একবার তালাক দিসে । সে bltece আমাদের দুই তালাক হয়ে গেছে । কি করবো

Answer

তালাক সংক্রান্ত প্রশ্নের বিস্তারিত ফতোয়া

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

জবাবঃ- প্রিয় বোন, প্রশ্নের বিবরন মতে আপনার উপর ২ তালাকে রজয়ী পতিত হয়েছে।

এক্ষেত্রে স্বামীর সাথে পুনরায় ঘর সংসার করতে চাইলে ইদ্দত চলাকালীন সময়ের মধ্যেই যদি স্বামী আপনাকে ফিরিয়ে নিতে চায়, সেক্ষেত্রে স্বামী আপনাকে (মৌখিকভাবে) ফিরে নিলাম বললেই হবে অথবা আপনার সাথে স্বামী সুলভ যে কোন দৈহিক আচরণ করলেই ফিরিয়ে নেয়া হয়ে যাবে।

আর যদি ইদ্দতকাল অতিবাহিত হয়ে যাওয়ার পর ফিরিয়ে নিতে চায়, সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হবে।

রদ্দুল মুহতার (ইবনে আবিদীন, ৩/২৪৪) ও ফাতাওয়া আলমগীরী (১/৩৫৪)-তে উল্লেখ আছে:

"إذا علّق الطلاق بشرط وقع عند وجود الشرط" "যখন তালাক কোনো শর্তের সঙ্গে সম্পৃক্ত করা হয়, শর্ত পূর্ণ হলে তালাক পতিত হয়।"


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.