বিয়েতে বর ও কনের কাছে ভিন্ন ভিন্ন সাক্ষী থাকলে বিয়ে শুদ্ধ হয় কি?
Marriage and Divorce · Hanafi
Question No:
7832
Questioner:
Saleha Khatun
Question Asked:
02 Nov 2026, 09:19 PM
Reviewed & Published:
02 Nov 2026, 09:27 PM
Views:
28
Tokens:
4,997
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম। আমার বিয়ে অনেক আয়োজন করে সবাইকে জানিয়ে হয়। আমার বিয়েতে কাজী যখন আমার হাসবেন্ড থেকে অনুমতি নেয় সে রাজি কিনা তখন সেখানে এক রকম সাক্ষী ছিল। মানে কয়েকজন ছিল। পেন্ডেল এর মধ্যে । তার পরে আবার ঘরে এসে যখন আমার থেকে অনুমতি নেয়, কবুল নেয় তখন আমাদের ঘরে আরেক রকম সাক্ষী ছিল। মানে আমার হাসবেন্ড এর কাছে যারা ছিল তারা হয়তো ছিল না, কিন্তু ৪-৫ জন পুরুষ ছিল যখন আমার থেকে কবুল নেয়। ঘরে শুধু আমার থেকে কবুল নেয়। বাইরে পেন্ডেল এর মধ্যে আমার হাসবেন্ড থেকে নেয়। মানে দুই জায়গায় সাক্ষির মিল নাই।
১) এখন দুইজনের কাছে দুই রকম সাক্ষী থাকার কারনে বিয়ে কি শুদ্ধ হয়েছে?
২) প্রথমে বাইরে পেন্ডেল এ আমার হাসবেন্ড থেকে অনুমতি নিছে, পরে ঘরে এসে আমার থেকে অনুমতি নিছে। এখন এটা কি একই মজলিস?
৩) খুব টেনশন এ আছি। বিয়ে কি শুদ্ধ হয়েছে?
১) এখন দুইজনের কাছে দুই রকম সাক্ষী থাকার কারনে বিয়ে কি শুদ্ধ হয়েছে?
২) প্রথমে বাইরে পেন্ডেল এ আমার হাসবেন্ড থেকে অনুমতি নিছে, পরে ঘরে এসে আমার থেকে অনুমতি নিছে। এখন এটা কি একই মজলিস?
৩) খুব টেনশন এ আছি। বিয়ে কি শুদ্ধ হয়েছে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
সংক্ষিপ্ত উত্তর: হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার বিয়ে শুদ্ধ হয়েছে। সাক্ষীদের দুই জায়গায় ভিন্ন হওয়া এবং কবুল-প্রস্তাব দুই স্থানে হওয়া—এসব কারণে বিয়ে অশুদ্ধ হয় না, যতক্ষণ না নিকাহর মূল শর্তগুলো পূর্ণ থাকে। নিচে বিস্তারিত দলিলসহ বর্ণনা করা হলো।
১) প্রশ্নের বিবরণ অনুযায়ী বিয়ে শুদ্ধ হয়েছে। ২) প্রথমে বাইরে পেন্ডেল এ আপনার হাসবেন্ড থেকে অনুমতি নিছে, পরে ঘরে এসে আপনার থেকে অনুমতি নিছে। এটা উকিল পদ্ধতির বিয়ে হওয়ার কারণে মজলিস এক হওয়া শর্ত নয়। মজলিস এক না হওয়া সত্তেও বিয়ে শুদ্ধ হয়েছে। ৩) বিয়ে কি শুদ্ধ হয়েছে। টেনশনের কোনো কারণ নাই।
والله أعلم بالصواب