কৌতূহলবশত ফিসফিস করে তিনবার "তালাক" বললে তালাক কার্যকর হয় কি?

Marriage and Divorce · Hanafi

Question No: 7711
Questioner: Md
Question Asked: 01 Nov 2026, 01:21 PM
Reviewed & Published: 01 Nov 2026, 02:12 PM
Views: 32
Tokens: 5,498
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম।
একটি তালাকসংক্রান্ত মাসআলা জানতে চাই। আমি একা ঘরে ছিলাম, আমার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। কৌতূহলবশত মনে মনে স্ত্রীকে ভেবে খুব আস্তে ফিসফিস করে তিনবার “তালাক, তালাক, তালাক” বলেছিলাম। আমার উদ্দেশ্য স্ত্রীকে তালাক দেওয়া ছিল না; শুধু শব্দটি কেমন শোনায় তা জানার কৌতূহল ছিল। শব্দটি জিহ্বা ও ঠোঁট দিয়ে উচ্চারণ করেছিলাম, তবে নিজের কানে স্পষ্ট শুনতে পাইনি।
এ অবস্থায় হানাফি মাজহাব অনুযায়ী শরিয়তের বিধান কী? তালাক কার্যকর হয়েছে কি না, দলিলসহ জানালে উপকৃত হব।
জাযাকাল্লাহ খায়ের।

Answer

তালাক সংক্রান্ত মাসআলার বিস্তারিত উত্তর

প্রশ্নের সারসংক্ষেপ

প্রশ্নকারী একা ঘরে ছিলেন, স্ত্রী উপস্থিত ছিলেন না। কৌতূহলবশত মনে মনে স্ত্রীকে উদ্দেশ্য করে খুব আস্তে ফিসফিস করে তিনবার "তালাক, তালাক, তালাক" উচ্চারণ করেন। উদ্দেশ্য তালাক দেওয়া ছিল না, শুধু শব্দটি কেমন শোনায় তা জানার কৌতূহল। শব্দ জিহ্বা ও ঠোঁট দিয়ে উচ্চারণ করেছেন, তবে নিজের কানে স্পষ্ট শোনেননি। জানতে চান—হানাফি মাজহাব অনুযায়ী তালাক কার্যকর হয়েছে কি না।


জবাবঃ- আপনার উদ্দেশ্য স্ত্রীকে তালাক দেওয়া ছিল না; শুধু শব্দটি কেমন শোনায় তা জানার কৌতূহল ছিল। শব্দটি জিহ্বা ও ঠোঁট দিয়ে উচ্চারণ করেছিলেন, তবে নিজের কানে স্পষ্ট শুনতে পাননি।

সুতরাং প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে তালাক পতিত হবেনা।

রাসূলুল্লাহ ﷺ বলেন—

"তিনটি জিনিসের ক্ষেত্রে ঠাট্টা-মশকরা নেই, আর তা হলো: তালাক, নিকাহ এবং ইলআ।" (তিরমিজি: ১১৮৪; আবু দাউদ: ২১৯৪ — হাসান)

  • আল-হিদায়া: "والطلاق الصريح لا يحتاج إلى النية" — সরীহ তালাক নিয়তের মুখাপেক্ষী নয়।
  • রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন): "الصريح يقع به الطلاق وإن لم ينو" — সরীহ শব্দে তালাক পতিত হয়, যদিও নিয়ত না করে।
  • ফাতাওয়া আলমগিরি: "إذا قال: أنت طالق، أو طلقتك، أو يا مطلقة، يقع الطلاق ناويا أو غير ناو" — "তুমি তালাক" বা "তালাক দিলাম" বললে নিয়ত করুক বা না করুক তালাক পতিত হয়।

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.