স্বামী রাগের মাথায় "ছেড়ে দিয়েছি" বললে কি তালাক পতিত হয়?

Marriage and Divorce · Hanafi

Question No: 7811
Questioner: Md Habib
Question Asked: 02 Nov 2026, 05:26 PM
Reviewed & Published: 03 Nov 2026, 07:20 AM
Views: 33
Tokens: 6,132
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার স্বামী রাগের মাথায় ছেড়ে দিসি বলেছিল এই কথা একবার বলছিল নাকি একাধিকবার কতবার বলছে উনার এবং আমার সঠিক মনে নাই। এছাড়া বলেছিল যে, তুমি সারাজীবনের জন্য বাবার বাড়িতে চলে যাও,যা ইচ্ছে করো,তোমার সাথে সংসার করা সম্ভব না। কিন্তু উনি বারবার বলতেছেন এসব বলার সময় উনার মনে কোনো ডিভোর্সের চিন্তা ছিল না। আমি আপনাদের কথা অনুযায়ী স্থানীয় ফতোয়া বিভাগে পরামর্শ জানার জন্য বললেও উনি রাজি নন। এক্ষেত্রে আমি এখন কি করব? আমার তো বাইরে যাওয়ারও অনুমতি নাই। আমি কয়েকদিন ধরে এসব ভেবে এতবেশি মানসিক যন্ত্রণায় আছি যে আর নিতে পারছি না। আর আরেকটা কথা বলতে চাই আমি বাচ্চা হওয়ার পর এক একা সামলাতে গিয়ে এবং উনার দুর্ব্যবহারের কারণে প্রায় সময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। যার ফলে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু এখন সর্বোচ্চ চেষ্টা করবো যে আর কোনোদিন শত কষ্ট হলেও কোনোকিছু না বলতে। উনার সাথে এগুলো নিয়ে কথা বলতে গেলে বলেন উনার মেজাজ যেন গরম না করি আর উনি কোনো মুফতির কাছে যেতে পারবেন না,মানসম্মান নষ্ট হয়ে যাবে। আমাকে দয়া করে একটু বলেন যে আমাদের বিয়ে হালাল আছে কিনা? আমি আল্লাহকে ভয় করি।

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রশ্নে উল্লিখিত ছুরতে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনো তালাক পতিত হবেনা।

ছেড়ে দিয়েছি বাক্যটি আপনার স্বামী ন্যূনতম একবার তো বলেছে, সুতরাং এর দরুণ এক তালাকে রজয়ী পতিত হয়েছে।

এখন আপনার স্বামী যদি নিশ্চিত হন আরো একাধিক বার বলেছেন,সেক্ষেত্রে সে কয়টি তালাকই পতিত হবে।

যদি তিনি আরো একাধিক বার বলার ব্যপারে নিশ্চিত না হয়, সে ক্ষেত্রে সে তালাক গুলো পতিত হবে না। শুধুমাত্র এক তালাকে রজয়ী ই পতিত হবে।

'তোমাকে ছেড়ে দিলাম' ‘তোমাকে মুক্ত করে দিলাম’ বা ‘স্বাধীন করে দিলাম’ শব্দগুলো প্রচলনে সারীহ বা স্পষ্ট তালাকের স্থলে ব্যবহার হয়ে থাকে।

আর সারীহ তালাকের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন হয় না। বরং যদি কেউ স্ত্রীকে কেবল ভয় দেখানোর উদ্দেশ্যেও এজাতীয় কথা বলে তাহলেও এর দ্বারা তালাক হয়ে যায়। (জামিউল ফাতাওয়া ১০/১২০ কিতাবুন নাওয়াযিল ৯/২৯৩, ২৯৬, ২৯৯, ৩০০)

যে সকল শব্দ স্পষ্টভাবে তালাককে বুঝায়, সে সকল শব্দ দ্বারা তালাক দিলে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের প্রয়োজন পড়ে না। আমাদের দেশে ‘ছেড়ে দিলাম’ -এর দ্বারা তালাক বুঝায়। কাজেই এ কথা বললে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের কোনো প্রয়োজন পড়বে না। (রদ্দুল মুহতার ৪/৫৩০; ফাতওয়া হিন্দিয়া ১/৩৭৯)

سرحتك وهو “رها كردم” لأنه صار صريحا فى العرف (رد المحتار، كتاب الطلاق، باب الكنايات-4/530)

সারমর্মঃ- ছেড়ে দিলাম বাক্যটি আমাদের উরুফের মধ্যে সরিহ বাক্য হয়ে গিয়েছে।

اذا قال الرجل لامرأته: “بهشتم ترا از زنى” فاعلم بأن هذه اللفظة استعملها أهل خراسان وأهل العراق فى الطلاق، وأنها صريحة عند أبى يوسف حتى كان الواقع بها رجعيا ويقع بدون النية (الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل السابع فى الطلاق بألفاظ الفارسية-1/379، جديد-1/447، الفتاوى التاتارخانية-4/463، رقم-6678) সারমর্মঃ- কেহ যদি তার স্ত্রীকে ছেড়ে দিলাম হলে,তাহলে এটিকে খোরাসান বাসী ও ইরাক বাসীগন তালাকের বাক্যের অন্তর্ভুক্ত বলেন। আবু ইউসুফ রহঃ এর নিকটে এটি সরীহ শব্দ। এর দ্বারা রজয়ী তালাক পতিত হবে। এবং নিয়ত ছাড়াই তালাক পতিত হবে।

وقال أبو يوسف: إذا قال: بهشتم ان زن، أو قال: ان زن بهشتم، فهى طالق نوى الطلاق أو لم ينو، وتكون تطليقة رجعية (بدائع الصنائع-3/163) সারমর্মঃ- ইমাম আবু ইউসুফ রহঃ বলেছেন,কেহ যদি তার স্ত্রীকে ছেড়ে দিলাম বলে,তাহলে তালাক পতিত হবে। তালাকের নিয়ত করুক বা না করুক। আর এর দ্বারা রজয়ী তালাক পতিত হবে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.