স্বামী রাগের বশে 'ছেড়ে দিসি' বললে কি তালাক পতিত হয়?

Marriage and Divorce · Hanafi

Question No: 7806
Questioner: Md Habib
Question Asked: 02 Nov 2026, 04:18 PM
Reviewed & Published: 03 Nov 2026, 07:04 AM
Views: 2
Tokens: 9,080
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার স্বামীর সাথে অভিমান করে বাবার বাড়িতে কয়েকদিন ঘুরে আসার কথা বললে উনি প্রচন্ড রেগে যান। ফলে এক সময়ে রাগারাগির পর্যায়ে উনার সাথে আমিও প্রচুর চিল্লাচিল্লি করি। এর পেছনের কারণ হলো উনি ঐদিনের দুদিন আগে আমি প্রচন্ড শরীর ব্যাথা হলে অনেক সাহায্য সত্ত্বেও আমার উপর বিরক্ত দেখান, এমনকি পরদিন সারাদিন খোঁজও নেন নি। কারণ আমি কেন উনার ফোন না ধরে আমার ফ্যামিলির সাথে কথা বলেছি। এসকল কারণে আমি দুদিন অনেক বেশি শারীরিক ও মানসিক যন্ত্রণায় থাকার কারণে ঐদিন বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য টিকিট কেটে দিতে বলি। কিন্তু উনার খারাপ কথা সহ্য করতে না পেরে আমি চিল্লাচিল্লি করলে উনি আমাকে বারবার বলেন যে বাবার বাড়িতে দুদিনের জন্য কেন,দরকার হলে সারাজীবনের জন্য চলে যেও বা এরকম কিছু। এরপর উনাকে আমি বারবার টিকিট কেটে দিতে বললে উনি বলে যে ছেড়ে দিসি তো,কালকে ট্রেনে উঠিয়ে দিব,তখন চলে যাবে,তোমার যা ইচ্ছে করে করো। আমার সবকথা ঠিকভাবে মনেও নাই। পরবর্তীতে উনার এসব কথা আটকালে উনি বলেন যে এসব কথা উনি কেবল রাগে বলেছেন কিন্তু তালাকের কোনো নিয়ত ছিল না। অনেকবার জিজ্ঞেস করার পরও বলছেন এরকম কোনো নিয়ত ছিল না। কিন্তু আমার মনে সন্দেহ দূর হচ্ছে না। আমি অনেক বেশি মানসিক যন্ত্রণায় আছি। দয়া করে পরিপূর্ণ উত্তর দিয়ে সাহায্য করুন। আর শায়খ আহমাদুল্লাহ বলেছেন যে ছেড়ে দিসি বললে তালাক পতিত হয়। কিন্তু আমার স্বামী বলতেছেন যে উনি ছেড়ে দিসি বলতে বুঝিয়েছেন আমাকে আর নিয়ন্ত্রণে রাখতে বা কোনো কিছুতে বাধা দিবেন না,মানে আবার যা ইচ্ছে করার করতাম। কিন্তু কোনো তালাকের নিয়ত ছিল না। এখন কি করণীয়?

Answer

তালাক সংক্রান্ত প্রশ্নের বিস্তারিত উত্তর

##জবাবঃ- প্রশ্নের বিবরন মতে ছেড়ে দিয়েছি বলার দরুন এক তালাকে রজয়ী পতিত হবে। এক্ষেত্রে আরো যে কেনায়া বাক্য বলা হয়েছে,তাতে তালাকের নিয়ত না থাকায় সে শব্দ গুলো দ্বারা কোনো তালাক পতিত হবেনা।

বিস্তারিত ফতোয়ার জন্য কোনো দারুল ইফতায় স্বশরীরে উপস্থিত হয়ে ফতোয়া নেওয়া কর্তব্য।

আল-হিদায়া (হানাফি ফিকহের প্রামাণ্য গ্রন্থ) কিনায়া শব্দ সম্পর্কে বলা হয়েছে:

"وَالْكِنَايَاتُ لَا تَقَعُ بِهَا الطَّلْقَةُ إِلَّا بِالنِّيَّةِ أَوْ دَلَالَةِ الْحَالِ"

অর্থ: "কিনায়া (ইঙ্গিতবাচক) শব্দ দ্বারা তালাক পতিত হয় না, তবে নিয়ত বা অবস্থার সূচক (দালালাতুল হাল) থাকলে পতিত হয়।" — আল-হিদায়া, কিতাবুত তালাক

রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন)-এ ইমাম আবু হানিফা (রহ.)-এর বক্তব্য উদ্ধৃত হয়েছে:

"الْكِنَايَةُ لَا يَلْزَمُهَا الطَّلَاقُ بِلَا نِيَّةٍ وَلَا دَلَالَةِ حَالٍ"

অর্থ: "কিনায়া শব্দে নিয়ত বা অবস্থার সূচক ছাড়া তালাক لازم হয় না।" — রাদ্দুল মুহতার, খণ্ড ৩, কিতাবুত তালাক

'তোমাকে ছেড়ে দিলাম' ‘তোমাকে মুক্ত করে দিলাম’ বা ‘স্বাধীন করে দিলাম’ শব্দগুলো প্রচলনে সারীহ বা স্পষ্ট তালাকের স্থলে ব্যবহার হয়ে থাকে।

আর সারীহ তালাকের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন হয় না। বরং যদি কেউ স্ত্রীকে কেবল ভয় দেখানোর উদ্দেশ্যেও এজাতীয় কথা বলে তাহলেও এর দ্বারা তালাক হয়ে যায়। (জামিউল ফাতাওয়া ১০/১২০ কিতাবুন নাওয়াযিল ৯/২৯৩, ২৯৬, ২৯৯, ৩০০)

যে সকল শব্দ স্পষ্টভাবে তালাককে বুঝায়, সে সকল শব্দ দ্বারা তালাক দিলে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের প্রয়োজন পড়ে না। আমাদের দেশে ‘ছেড়ে দিলাম’ -এর দ্বারা তালাক বুঝায়। কাজেই এ কথা বললে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের কোনো প্রয়োজন পড়বে না। (রদ্দুল মুহতার ৪/৫৩০; ফাতওয়া হিন্দিয়া ১/৩৭৯)

سرحتك وهو “رها كردم” لأنه صار صريحا فى العرف (رد المحتار، كتاب الطلاق، باب الكنايات-4/530)

সারমর্মঃ- ছেড়ে দিলাম বাক্যটি আমাদের উরুফের মধ্যে সরিহ বাক্য হয়ে গিয়েছে।

اذا قال الرجل لامرأته: “بهشتم ترا از زنى” فاعلم بأن هذه اللفظة استعملها أهل خراسان وأهل العراق فى الطلاق، وأنها صريحة عند أبى يوسف حتى كان الواقع بها رجعيا ويقع بدون النية (الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل السابع فى الطلاق بألفاظ الفارسية-1/379، جديد-1/447، الفتاوى التاتارخانية-4/463، رقم-6678) সারমর্মঃ- কেহ যদি তার স্ত্রীকে ছেড়ে দিলাম হলে,তাহলে এটিকে খোরাসান বাসী ও ইরাক বাসীগন তালাকের বাক্যের অন্তর্ভুক্ত বলেন। আবু ইউসুফ রহঃ এর নিকটে এটি সরীহ শব্দ। এর দ্বারা রজয়ী তালাক পতিত হবে। এবং নিয়ত ছাড়াই তালাক পতিত হবে।

وقال أبو يوسف: إذا قال: بهشتم ان زن، أو قال: ان زن بهشتم، فهى طالق نوى الطلاق أو لم ينو، وتكون تطليقة رجعية (بدائع الصنائع-3/163) সারমর্মঃ- ইমাম আবু ইউসুফ রহঃ বলেছেন,কেহ যদি তার স্ত্রীকে ছেড়ে দিলাম বলে,তাহলে তালাক পতিত হবে। তালাকের নিয়ত করুক বা না করুক। আর এর দ্বারা রজয়ী তালাক পতিত হবে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.