এক মজলিসে তিন তালাক দিলে তা কার্যকর হয় কি?

Marriage and Divorce · Ahle Hadith / Salafi

Question No: 7585
Questioner: MD. MONIR HOSEN
Question Asked: 29 Oct 2026, 10:51 PM
Reviewed & Published: 30 Oct 2026, 07:49 AM
Views: 12
Tokens: 9,652
This answer is according to the 'Ahle Hadith / Salafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

বিষয়: তালাক সংক্রান্ত ফতোয়া প্রসঙ্গে।

আমি নিম্ন স্বাক্ষরকারী একজন মুসলিম পরিবারের সন্তান। আমি বিগত ২০১৭ ইং সনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং আমাদের ৬ বছরের একটি কন্যা ও ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমাদের দাম্পত্য জীবনে বিয়ের পর থেকে শুরু করে বিভিন্ন কারনে-অকারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। ঝগড়ার মধ্যে আমার স্ত্রীর আমার কাছ থেকে সব সময় তালাক চাইত।

কিন্তু দুঃখের বিষয় গত ১৯/১০/২০২৬ইং তারিখে পূর্বের ন্যায় আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ের আমি তার গায়ে হাত তুলি এবং তাকে বাড়ী থেকে বের হয়ে যেতে বলি। কিন্তু সে আমাকে উত্তরে বলে তাকে তালাক দিতে, তারপর সে বাড়ীতে থেকে বের হয়ে যাবে। আমি বলি তোমার বাড়ীতে তালাকের কাগজ পাঠিয়ে দিব, তুমি চলে যাও। উত্তরে সে বলে, মুখে তালাক দিতে। আমি বলি যাও তোমাকে তালাক দিলাম। তবুও আমাকে সে জোর করে তালাকের জন্য। বলে তিন তালাক একসাথে দিতে। তাই আমি নিরুপায় হয়ে নিজের রাগ নিয়ন্ত্রন না করতে পেরে এবং তার জোরাজুড়িতে একপর্যায়ে তালাক দিতে বাধ্য হই। তারপর মুখে বলি, তালাক, তালাক, তালাক। কিন্তু সে আমাকে বলে এভাবে বলল্লে হবে না, বলতে হবে আমি তোমার সাথে সংসার করবো না বল এবং বলতে হবে ১ তালাক, ২ তালাক, ৩ তালাক। পরিশেষে আমি বাধ্য হয়ে বলি তোমার সাথে আমি সংসার করবো না ১ তালাক, ২ তালাক, ৩ তালাক।

এখন হযরতের কাছে আমার প্রশ্ন:
১। আমাদের তালাক কার্যকর হয়েছে কিনা?
২। আমাদের পুনঃ মিলন সম্ভব কিনা? হলেও তা হাদিস অনুযায়ী কিভাবে?
৩। আমাদের দুইটি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কোন সমাধান করা যাবে কিনা?
৪। আমরা আমাদের দু-জনের ভূল বুঝতে পেরেছি এবং একে অন্যের সাথে পুনঃ মিলনের জন্য কি কি করতে হবে জানালে উপকৃত হব।

Answer

তালাক সংক্রান্ত ফতোয়া

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন: আপনার বর্ণনা অনুযায়ী আপনি একই মজলিসে (এক বৈঠকে) তিন তালাক দিয়েছেন। এ বিষয়ে হানাফি মাযহাব সহ জমহুর উলামায়ে কেরামদের মতে ৩ তালাকই পতিত হবে।

আল্লাহ তা'আলা বলেন:

"তালাক দুইবার। অতঃপর হয় যথাবিধি রাখবে, নয়তো সৌজন্যের সাথে ছেড়ে দেবে।" (সূরা আল-বাকারাহ: ২২৯)

"অতঃপর যদি সে তাকে তালাক দেয় (তৃতীয়বার), তবে তারপর সে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।" (সূরা আল-বাকারাহ: ২৩০)

রাসূলুল্লাহ ﷺ বলেন:

"তিনটি জিনিস যা ঠাট্টায়ও কার্যকর এবং গুরুত্বের সাথে তো আরও কার্যকর: তালাক, বিবাহ এবং ক্রয়-বিক্রয়।" (তিরমিযী: ১১৮৪, আবু দাউদ: ২১৯৪ — শাইখ আল-আলবানী সহীহ বলেছেন)

"অতঃপর যদি সে তাকে তালাক দেয়, তবে তারপর সে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অতঃপর যদি সে (দ্বিতীয় স্বামী) তাকে তালাক দেয় এবং তারা আল্লাহর সীমা প্রতিষ্ঠা করতে পারবে বলে মনে করে, তবে তাদের (প্রথম স্বামী-স্ত্রীর) পুনরায় একত্রিত হওয়ায় কোনো দোষ নেই।" (সূরা আল-বাকারাহ: ২৩০)

★তবে আহলে হাদীস মত অনুসারে এক তালাক পতিত হয়েছে।

★আপনি যেহেতু আহলে হাদীসদের মত জানতে চেয়েছেন,সুতরাং আহলে হাদীস মত অনুসারে আপনার প্রশ্নের জবাবঃ-

১। আপনাদের এক তালাক কার্যকর হয়েছে। ২। আপনাদের পুনঃ মিলন সম্ভব। ইদ্দতের মধ্যে হলে রজ'আতের মাধ্যমে। আর ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চাইলে নতুন৷ করে বিবাহ পড়িয়ে নিতে হবে।

৩। আহলে হাদীস মত অনুসারে সমাধান দেয়া হয়েছে। ৪। ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে রজ'আতের মাধ্যমে ফিরিয়ে নেয়া যাবে। আর ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চাইলে নতুন৷ করে বিবাহ পড়িয়ে নিতে হবে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.