উপন্যাস লেখা, কমেন্টের রিপ্লাই, ছবি পোস্ট, গান শোনা, গান গাওয়া কি জায়েয?

Halal and Haram · Ahle Hadith / Salafi

Question No: 7407
Questioner: Rafiqul Islam
Question Asked: 26 Oct 2026, 04:45 PM
Reviewed & Published: 26 Oct 2026, 06:50 PM
Views: 27
Tokens: 21,901
This answer is according to the 'Ahle Hadith / Salafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমি উসমানীয় সাম্রাজ্যের প্রেক্ষাপটে উপন্যাস লিখতে চাই। ওই সময়কার রীতিনীতি, নিয়ম, সামাজিক অবস্থা, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি প্রেক্ষাপটে লিখব। যখন কোনো শাহজাদা সুলতান হতেন তখন যেসব শাহজাদারা বেচে থাকত তাদেরকে হত্যা করা হতো(এটা বিস্তৃত লেখা জায়েজ?)। ওই সময় শাহজাদাদের এবং সুলতানদের নিজস্ব হেরেম থাকত(যুদ্ধবন্দি দাসি এবং ক্রয়কৃত দাসি)। শাহজাদাদের জন্য হেরেমের ক্ষেত্রে যেসব নিয়ম ছিল সেগুলো দেখানো জায়েজ? সানজাকে যাওয়ার আগে শাহজাদাদের দাসি প্রেগনেন্ট হলে বাচ্চাটা লুকিয়ে মেরে ফেলা হতো। আর সানজাকে যাওয়ার পরে দাসি মা হলে সেই বাচ্চা রাখা হতো, দাসি হয়ে উঠত সুলতানা এবং আলাদা পদমর্যাদার অধিকারী(সুলতানা হওয়ার পরে, শাহজাদা এবং দাসি ওরফে সুলতার সম্পর্কটা অশালীন ভাবে না দেখিয়ে, বরং শালীনভাবে তাদের সম্পর্কটা বর্ণনা করা যাবে?)। একইভাবে কোনো দাসি যখন সুলতানের সঙ্গে একরাত কাটাত তখন সেই দাসিকে দেয়া হতো আলাদা সুযোগ সুবিধা এবং কক্ষ(সুলতান এবং দাসি ওরফে সুলতার সম্পর্কটা অশালীন ভাবে না দেখিয়ে, বরং শালীনভাবে তাদের সম্পর্কটা বর্ণনা করা যাবে?)। এছাড়াও কোনো দাসিকে সুলতান যদি খুবই ভালোবেসে ফেলতেন তখন সেই দাসিকে মুক্ত করে নিকাহ করার ঘটনাও আছে(এটা বর্ণনা করা যাবে?)। হেরেমের মধ্যে দাসিরা একে অপরের সাথে প্রতিযোগিতা করত যে কার থেকে কে বেশি এগিয়ে যেতে পারে এববং সুলতানা হয়ে উঠতে পারে তা নিয়ে(এই পর্যায়ে বিভিন্ন ষড়যন্ত্র দেখানোর প্রয়োজন হতে পারে, এটা জায়েজ?)। আমি উপন্যাসে একটা বিষয় বা জার্নি রাখতে চাই— দাসি থেকে হাসেকি সুলতান বা সুলতানের বিবাহিতা স্ত্রী হওয়ার জার্নি এবং একইসাথে দাসি থেকে সুলতানের সুলতানা বা সন্তানের মা হওয়ার জার্নি। কোনো সুলতানা বা দাসিকে মুক্ত করে বিবাহ করার পরে যদি আরও একজন দাসি বা সুলতানাকে বিবাহের ইচ্ছে হয়, তাহলে প্রথম স্ত্রীর অনুমতিটা দরকার ছিল তখন? যদি ওই সময় দরকার না থাকে তাহলে এই সময়ে এসে এই বিষয়টা লেখা যাবে?(বর্ণনা করে জায়েজ লেখা?) যুদ্ধের সময়ে শত্রুপক্ষ, এমনকি সুলতানের নিজের লোকেরাও ষড়যন্ত্র করতে পারে, এই বিষয়টা লেখা যাবে? আরেকটা কথা হলো যে উপন্যাসের প্রেক্ষাপট বাস্তব হলেও, চরিত্র এবং কাহিনি সম্পূর্ণ আমার কল্পনার প্রকাশ হবে(সকল নাম, ষড়যন্ত্র, অপবাদ ইত্যাদি সবই আমার কল্পনা হবে। তবে ইতিহাস থেকে অনুপ্রাণিত হতে পারি।) অনেক সময় সুলতানের মনোরঞ্জনের জন্য দাসিদেরকে দিয়ে সুলতানের সামনে নৃত্য পরিবেশন করা হতো, ওই সময় সুলতানের কোনো দাসিকে পছন্দ হলে সেই দাসি সুলতানের সঙ্গে রাত কাটাতে পারত।(এইটা কী বর্ণনা করা জায়েজ হবে?) হেরেমে থাকত কঠোর নিয়ম এবং যার নিয়ন্ত্রণ করতেন সুলতানের মা অর্থাৎ ভালিদে সুলতান বা রাজমাতা। এইসব নিয়মকানুন আর দাসিদের দৈনন্দিন জীবনযাপন বর্ণনা করে দেখানো যাবে? কোনো দাসি বা সুলতানা যখন সুলতানের বিবাহিত স্ত্রী হয়ে যাবে তখন তাদের মধ্যকার দাম্পত্য জীবন বা স্বামী-স্ত্রীর সম্পর্ক দেখানো যাবে?(অশালীন ভাবে নয় বরং এমনি সাধারণ কথাবার্তার মাধ্যমে এবং কাজের মাধ্যমে পরস্পরের প্রতি ভালোবাসা, দায়িত্ব,অধিকার ইত্যাদি বর্ণনা করে প্রকাশ করা যাবে? দাসির প্রতি সুলতানের ভালোবাসা বা সুলতানের প্রতি দাসির ভালোবাসা প্রকাশ করা যাবে?(এখানেও যৌন দৃশ্যের বর্ণনা নয়। একে অপরের সঙ্গে সময় কাটানোর সময় ভালোবাসাময় আলাপ, দায়িত্ব ইত্যাদির প্রকাশ।) অনুরূপভাবে শাহজাদার সঙ্গে দাসির সম্পর্ক বা স্ত্রীর সম্পর্ক টা সুন্দর এবং শালীনভাবে প্রকাশ করা যাবে? এছাড়াও ইসলামে রোমান্টিক উপন্যাস লেখা জায়েজ? যদি আমি যৌন দৃশ্যকে বর্ণনা না করে এক থেকে দুই কথায় ইঙ্গিত দিয়ে দেই এবং স্বামী-স্ত্রীর মধ্যেকার খুনশুটিময়, ভালোবাসাময় দৃশ্য, সম্পর্কের টানাপোড়েন, মনস্তাত্ত্বিক বিষয়াদি লেখা যাবে? হরর উপন্যাস লেখা যাবে?(হরর উপন্যাসে কালো জাদুর ভয়াবহতা লেখা যাবে?) এছাড়াও হারাম সম্পর্ক থেকে বের হয়ে এসে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের জার্নি লেখা যাবে? আরেকটা প্রশ্ন, ইসলামে যৌথ পরিবার আর একক পরিবারের মধ্যে কোনটাকে সমর্থন করা হয়েছে এবং কেন?(যৌথ পরিবার বলতে আমি বুঝাতে চাচ্ছি মূলত মা-বাবা, চাচা-চাচি, কাজিন, ভাই-ভাবি, বোন সবাইকে নিয়ে। কারণ এইরকম উপন্যাস লিখলে আমি এরকমই লিখব) যৌথ পরিবারে পর্দার বিধান, গায়রে মাহরাম এবং ইসলামের অন্যান্য বিষয়াদি মেনে চলা অধিকাংশ সময় কঠিন হয়ে পড়ে।(এই বিষয়ে কোনও উপন্যাস লেখা যাবে? যেখানে যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারকে সমর্থন করা দেখানো হবে?) ফেসবুকে চ্যাটজিপিটি দিয়ে বানানো বা পিন্টারেস্ট থেকে ছবি নিয়ে পোস্ট করা যাবে? যেখানে মানুষ থাকবে, কিন্তু তাদের চেহারার মধ্যে চোখ-ঠোট, নাক, ভ্রু ইত্যাদি অঙ্গ থাকবে না? ছেলে-মেয়ে একসাথে দাঁড়িয়ে বা বসে থাকবে..কাপল এর মতো, কিন্তু অশালীন অঙ্গভঙ্গিতে নয়। মেয়েটার পর্দা করা থাকবে না(মাঝেমাঝে থাকবে) এছাড়াও ছবিটা বাস্তব কোনো মানুষের হবে না বরং অবাস্তব।(হয় কারোর অঙ্কন হবে, নয়ত এআই দিয়ে বানানো) এছাড়াও বর্তমানে অনেক গান আছ, যেগুলোর মধ্যে খুবই অল্প গানের অর্থ ভালো(ehsaas, man mera, maand, amay bhashaili re, qusad einy, batmannak asak..ব্যবহারের ইচ্ছা এগুলো এজন্য এগুলো বললাম।) এবং সেগুলোর ভোকাল অনলি অডিও পাওয়া যায়। এখন আমি যদি আমার লেখা উপন্যাসের কোনো সংলাপ বা দৃশ্য নিয়ে এবং যেরকম ছবির কথা বললাম, সেরকম ছবিসহ এইসব গান দিয়ে ভিডিও বানিয়ে আপলোড দিই, সেটা দেয়া যাবে?(এই ক্ষেত্রে আমার নিয়তটা মূলত অডিয়েন্স নিয়ে আসা। আর এগুলো শোনা যাবে?) এছাড়াও আমার কিছু ছেলে ফলোয়ার্স আছে। আমি ওদের মধ্যে কয়েকজনকে ইনভাইট করেছিলাম(ফেসবুকে কোনো গ্রুপে বা নিজের পেজে পোস্ট করলে যখন সেখানে নতুন কেউ রিয়েক্ট করে তখন এই ইনভাইট করার অপশন আসে, অডিয়েন্স বৃদ্ধির জন্য আমি নতুন রিয়েক্ট করা মানুষদের সবাইকেই ইনভাইট পাঠাই। এটা করা যাবে? এছাড়াও কোনো ছেলে পাঠক আমার পোস্টে কমেন্ট করলে, রিপ্লাই দেয়া এবং তার কমেন্টে একটা লাইক দেয়া যাবে? কোনটা করা যাবে?)আমি কি কি বিষয়ের বর্ণনা দিতে পারব? কোন ধরনের ছবি পোস্ট দিতে পারব? কোন ধরনের গান শুনতে এবং পোস্ট করতে পারব? উপন্যাসে কোন কোন বিষয় উল্লেখ করতে পারব?
দয়া করে এগুলোর একটু বিস্তারিত বলবেন।

Answer

উসমানীয় প্রেক্ষাপটে উপন্যাস লেখা ও সোশ্যাল মিডিয়া ব্যবহার: ইসলামী দৃষ্টিকোণ

সংক্ষিপ্ত উত্তর (মূলনীতি): ইসলামে কল্পকাহিনি/উপন্যাস লেখা মৌলিকভাবে জায়েজ, যদি তাতে মিথ্যা সাক্ষ্য, কুফর-শিরক, হারাম কাজের প্রশংসা, অশ্লীলতা বা ফিতনা প্রচার না হয়। ইতিহাসভিত্তিক উপন্যাসে বাস্তব ঘটনার বর্ণনা করা যায়, তবে হারাম কাজকে বৈধ বা সুন্দর বলে উপস্থাপন করা যাবে না; বরং শরীয়তের দৃষ্টিতে তার বিধান স্পষ্ট থাকতে হবে। তবে ছবি বা ভিডিও নির্মাণ করা জায়েয হবে না।


আল্লাহ ভালো জানেন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.