পুজার ডিস্কাউন্ট

Sunnah and Bid'ah · Hanafi

Question No: 6842
Questioner: Monima 40
Question Asked: 13 Oct 2026, 01:18 PM
Reviewed & Published: 13 Oct 2026, 05:01 PM
Views: 16
Tokens: 3,938
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমি একটা পেজ থেকে একটা অর্ডার করেছিলাম ডিসকাউন্ট ছিলো।আমি খেয়াল করি নাই এটা কিসের ডিসকাউন্ট আমি অর্ডার কনফার্ম করে ফেলি এবং বিল পেমেন্ট করে ফেলি। এখন যেহেতু পেমেন্ট করে ফেলছি এখন তো এটা উইথড্র করার কোন অপশন নাই তাই প্রডাক্ট রিছিভ করা হয়। এখন এই প্রডাক্ট রাখা জায়েজ হবে কিনা জানতে চাচ্ছিলাম

Answer

পূজার ডিসকাউন্টে কেনা পণ্য রাখা জায়েজ হবে কি?

প্রশ্নের সারসংক্ষেপ

প্রশ্নকারী একটি অনলাইন পেজ থেকে অর্ডার করেছেন, যেখানে ডিসকাউন্ট ছিল। তিনি খেয়াল করেননি যে ডিসকাউন্টটি কীসের (সম্ভবত কোনো পূজা/হিন্দু উৎসব উপলক্ষে দেওয়া ডিসকাউন্ট)। অর্ডার কনফার্ম ও পেমেন্ট সম্পন্ন হয়ে গেছে, এখন উইথড্র করার সুযোগ নেই, তাই পণ্য গ্রহণ করেছেন। এখন জানতে চাচ্ছেন — এই পণ্য রাখা জায়েজ হবে কি না।


জবাবঃ- প্রশ্নে উল্লেখিত ছুরতে না জানার কারণে আশা করি উক্ত পন্য গ্রহণ করায় গুনাহ হবেনা,তদুপরি যতটাকা ডিসকাউন্ট পেয়েছেন, সতর্কতা মূলক সেই টাকা গরিব মিসকিনকে দান করে দিতে পারেন,এটাই তাকওয়ার পরিচায়ক।

আল্লাহ তা'আলা বলেন:

"وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ" "নেক কাজ ও তাকওয়ায় তোমরা পরস্পরকে সহযোগিতা করো, আর পাপ ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো না।" (সূরা মায়িদা: ২)

ইমাম ইবনে আবিদিন (রহ.) রাদ্দুল মুহতার-এ উল্লেখ করেন:

"المعاملات مع الكفار في غير ما هو من شعائر كفرهم جائزة" — কাফিরদের সাথে এমন লেনদেন জায়েজ, যা তাদের কুফরের নিদর্শন (শিআর) নয়।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.