বাংলাদেশ ব্যাংকের একজন Assistant Director-এর সঙ্গে বিবাহ।

Halal and Haram · Hanafi

Question No: 9101
Questioner: N
Question Asked: 26 Nov 2026, 11:11 PM
Reviewed & Published: 27 Nov 2026, 06:30 PM
Views: 77
Tokens: 0
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বাংলাদেশ ব্যাংকের একজন Assistant Director-এর সঙ্গে আমার বিয়ের প্রস্তাব এসেছে। আমার জানার বিষয় হলো, বাংলাদেশ ব্যাংকের Assistant Director পদে চাকরি করা এবং সেখান থেকে প্রাপ্ত বেতন-ভাতা ইসলামের দৃষ্টিতে হালাল হবে কি না?
এ ধরনের পেশায় কর্মরত ব্যক্তির সঙ্গে বিয়ের প্রস্তাবে অগ্রসর হওয়া কি শরিয়াহসম্মত হবে? নাকি সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এমন প্রস্তাব এড়িয়ে চলা উচিত?
কুরআন-সুন্নাহ ও শরিয়াহর আলোকে এ বিষয়ে সঠিক ফতোয়া জানতে চাই।
জাযাকাল্লাহু খাইরান।

Answer

জবাবঃ- وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم

ব্যাংকে চাকুরীজীবীরা সাধারণতঃ সুদী কারবারের সাথে জড়িত। আর সুদের সাথে জড়িত ব্যক্তির সাথে আত্মীয় করা থেকে প্রতিটি মুমিনেরই বিরত থাকা উচিত। , عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ، إِلاَّ تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ، وَفَسَادٌ عَرِيضٌ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কাছে এমন লোক বিবাহের প্রস্তাব দেয়, যার দ্বীনদারী ও চরিত্র তোমরা পছন্দ কর, তখন বিবাহ দিয়ে দাও [মাল-সম্পদের দিকে লক্ষ্য করো না]। যদি তা না কর তবে দেশে ফিতনা ও ব্যাপক ফাসাদ দেখা দেবে। [সুনানে তিরমিজী, হাদীস নং-১০৮৪, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৯৬৭]

★স্বামীর ইনকাম হারাম হলে, স্বামীর ইনকাম থেকে আপনি শুধুমাত্র জরুরত পর্যন্তই গ্রহণ করতে পারবেন।এরচেয়ে অতিরিক্ত কিছু গ্রহণ করা যাবে। সুতরাং ব্যাংকার পাত্রকে বিয়ে করলে শুধুমাত্র জরুরত পর্যন্তই গ্রহণ করতে পারবেন।অতিরিক্ত কিছুই গ্রহণ করতে পারবেন না।

★সুদী কারবারে জড়িত সকল প্রকার চাকুরী হারাম।আর হারাম মাল দ্বারা ভালো কিছু আশা করা যায়না।

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জন্য করনীয় হলো যথাসম্ভব এমন বিবাহে রাজি না হওয়া।

হ্যা যদি এছাড়া আপনার নিকট আরো কোনো অপশন না থাকে,বা আপনাকে পরিবারের চাপে বিবাহ বসতেই হয়, তাহলে আপনি তার সাথে বিবাহ বসতে পারবেন,তার নিকট থেকে প্রয়োজনীয় ভরণপোষণ নিতে পারবেন।

প্রয়োজনের অতিরিক্ত নিতে পারবেননা।

স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর।সে যেখান থেকেই ভরণপোষণ সংগ্রহ করুক,সেটা স্ত্রী গ্রহন করতে পারবে,এতে হারাম মাল হলে গুনাহ শুধুমাত্র স্বামীরই হবে। স্ত্রীর নয়।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.