আড়াই মাসের বাচ্চা মিসক্যারেজ হলে কি নেফাস ধরব নাকি হায়েজ

Salah-Prayer · Hanafi

Question No: 9061
Questioner: Mahima Akter
Question Asked: 26 Nov 2026, 08:04 AM
Reviewed & Published: 26 Nov 2026, 02:52 PM
Views: 45
Tokens: 2,504
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

প্রশ্ন: এক বোনের প্রশ্ন :
আমার আড়াই মাসের বাবু মিস্কারেজ হয়েছে নভেম্বর ২৩ তারিখে। এখন যে ব্লিডিং হচ্ছে এইটা কি নেফাসের নাকি ১০ দিন পর সলাত আদায় করতে পারব?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীয়তের দৃষ্টিতে স্পষ্টভাবে বোঝা দরকার।

জবাবঃ- এক্ষেত্রে এটিকে হায়েজ ধরতে হবে। যদি ১০ দিন অতিক্রম করে,সেক্ষেত্রে পূর্বের মাস গুলোর অভ্যাস অনুপাতে এই মাসে হায়েজ ধরতে হবে।

যদি চার মাস বা তার চেয়ে বেশী সময়ের পর গর্ভপাত হয় তাহলে গর্ভপাত পরবর্তী নেফাস হিসেবে গণ্য হবে।আর চার মাসের পূর্বে গর্ভপাত হলে সে রক্তকে হায়েয গণ্য করা হবে যদি তা তিনদিন বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত হয়।আর তিনদিনের কম বা দশদিনের বেশী সময় অতিবাহিত হলে সে রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে। (আহসানুল ফাতাওয়া-২/৭১)

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْعَطَّارُ ، أَنَا وَكِيعٌ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا الْفَضْلُ بْنُ سَهْلٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ - جَمِيعًا - عَنِ الْأَعْمَشِ ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ ، أَفَأَدَعُ الصَّلَاةَ ؟ فَقَالَ : " دَعِي الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِكِ ، ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي ، وَإِنْ قَطَرَ الدَّمُ عَلَى الْحَصِيرِ "

আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতেমা বিনতে আবু হুবায়েশ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি রক্তপ্রদরের রোগিনী, কখনও পাক হই না, আমি কি নামায ছেড়ে দিবো? তিনি বলেন, তোমার মাসিক ঋতুর কয়দিন তুমি নামায ছেড়ে দিবে, অতঃপর গোসল করবে এবং নামায পড়বে, পাটির উপর রক্তের ফোটা পতিত হলেও। অন্যান্য রাবী ওয়াকী (রহঃ) থেকে বর্ণনা করেন, “এবং তুমি প্রতি ওয়াক্ত নামাযের জন্য উযু করবে”। (সুনানে দারা কুতনি ৭৯৮)

  • আল-হিদায়া ও রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন)-এ উল্লেখ আছে:

    النفاس هو الدم الخارج بعد الولادة... ولو ألقت المضغة أو العلقة ولم يخلق لها عضو فليس بنفاس بل هو دم فساد অর্থ: নেফাস হলো সন্তান জন্মদানের পর নির্গত রক্ত। তবে যদি মাংসপিণ্ড বা জমাট রক্ত (আলাকা) নিক্ষেপ করে এবং তার কোনো অঙ্গ সৃষ্টি হয়নি, তবে তা নেফাস নয়; বরং তা ফাসাদ/ইস্তিহাযার রক্ত। (রাদ্দুল মুহতার, কিতাবুত তাহারাত, বাবুন নিফাস)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.