আইয়াম এ বীজের রোজা তিনদিন না রেখে দুদিন রাখা যাবে?
Siyam-Fasting · Hanafi
Question
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাবঃ-
আইয়ামে বীয এর রোজা তিনদিন না রেখে দুদিন রাখলে সেক্ষেত্রে পূর্ণ ফজিলত অর্জিত হবেনা। তাই প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ এই ৩ দিনই রোযা রাখার পরামর্শ থাকবে।
"আইয়্যামুল বীয" অর্থ উজ্জ্বল রাতের দিনগুলো। চান্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখকে "আইয়্যামুল বীয" বলা হয়।
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدَّهْرِ، وَأَيَّامُ الْبِيضِ صَبِيحَةَ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ.
জারীর ইব্ন আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত : তিনি বলেনঃ প্রত্যেক মাসের তিন দিন সওম (রোযা) পালন করা গোটা জীবন সওম পালন করার সমতুল্য। আর আইয়্যামুল বীয -তের, চৌদ্দ এবং পনের তারিখ। —সুনানু নাসায়ী ২৪২০