গর্ভপাতের পর রক্তপাত নিফাস, হায়েজ নাকি ইস্তিহাযা?
Taharah Purity · Hanafi
Question
আমি একজন নারী এবং হানাফি মাজহাব অনুসরণ করি। কিছুদিন আগে আমার গর্ভধারণ হয়েছিল। গর্ভকাল ছিল ৫ সপ্তাহ ৪ দিন। পরিস্থিতি অনুকূল না থাকায় ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত করতে হয়েছে।
আমার সর্বশেষ মাসিক ২৬ জুলাই শুরু হয়েছিল এবং ক্যালেন্ডার অনুযায়ী প্রায় ৬ দিন ছিল।
এরপর ৪ সেপ্টেম্বর এশার নামাজের পর আনুমানিক রাত ১০টা–১১টার দিকে রক্তপাত শুরু হয়। আজ ১৩ সেপ্টেম্বর। অর্থাৎ প্রায় ৯ দিন ধরে রক্তপাত/রক্তের চিহ্ন রয়েছে।
বর্তমানে রক্তপাতের পরিমাণ বেশি নয়; তবে অল্প অল্প করে এখনো লাল রঙের রক্ত দেখা যাচ্ছে।
আমার সাধারণ মাসিকের অভ্যাস হলো, সাধারণত ৭ দিন রক্তপাত হয়, তবে কখনো কখনো ১০ দিন পর্যন্তও হয়ে থাকে।
আমার প্রশ্ন হলো:
১. ৫ সপ্তাহ ৪ দিনের গর্ভ ওষুধের মাধ্যমে গর্ভপাত করার পর ৪ সেপ্টেম্বর থেকে যে রক্তপাত শুরু হয়েছে, সেটি হানাফি মাজহাব অনুযায়ী নিফাস, হায়েজ নাকি ইস্তিহাযা হিসেবে গণ্য হবে?
২. বর্তমানে ৯ দিন অতিক্রম হয়েছে এবং অল্প অল্প করে লাল রক্ত এখনো দেখা যাচ্ছে। এই অবস্থায় কি আমার নামাজ পড়তে হবে, নাকি নামাজ বন্ধ রাখতে হবে?
৩. যদি রক্তপাত ১০ দিন পর্যন্ত থাকে, তাহলে এর হুকুম কী হবে? আর ১০ দিন পার হয়ে গেলে কীভাবে হিসাব করতে হবে?
৪. যেহেতু গর্ভকাল ছিল মাত্র ৫ সপ্তাহ ৪ দিন, এ পর্যায়ে ভ্রূণের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ না পেলে গর্ভপাতের পরের রক্তের শরয়ি হুকুম কী হবে?
দয়া করে হানাফি মাজহাব অনুযায়ী কুরআন-সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহের কিতাবের রেফারেন্সসহ আমার অবস্থার সঠিক হুকুম জানালে উপকৃত হব।
জাযাকুমুল্লাহু খাইরান।
Answer
গর্ভপাতের পর রক্তপাতের হুকুম: নিফাস, হায়েজ নাকি ইস্তিহাযা?
উত্তর (হানাফি মাজহাব অনুযায়ী)
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد:
মূল নীতি (তামহীদ)
প্রশ্নোত্তর
১. ৪ সেপ্টেম্বর থেকে যে রক্তপাত শুরু হয়েছে, তা নিফাস, হায়েজ নাকি ইস্তিহাযা?
এটি হায়েজ।
২. বর্তমানে ৯ দিন অতিক্রম, অল্প অল্প লাল রক্ত—নামাজ পড়তে হবে কি?
হানাফি মাজহাবে হায়েজের সর্বোচ্চ সময় ১০ দিন। যতক্ষণ রক্ত ১০ দিনের মধ্যে থাকে এবং তা হায়েজের শর্ত পূরণ করে, ততক্ষণ নামাজ-রোজা বন্ধ থাকবে। ৯ দিন অতিক্রম করেছে, এখনো ১০ দিন পূর্ণ হয়নি—তাই আপনি এখনো হায়েজের হুকুমে আছেন; নামাজ পড়বেন না।
যদি ১০ দিন পূর্ণ হওয়ার পরও রক্ত চলতে থাকে, তাহলে আগের অভ্যাস অনুযায়ী হায়েজ ধরে বাকি দিন গুলিকে ইস্তেহাজা হিসেবে গন্য নামাজ গুলির কাজা আদায় করবেন।
দলিল: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "হায়েজের সর্বোচ্চ সময় ১০ দিন।" (সুনানে আবু দাউদ, হাদিস ২৮৭; সুনানে তিরমিজি, হাদিস ১২৮—ইমাম তাহাবি ও ইমাম সারাখসি সহ হানাফি ফুকাহা এ হাদিস দ্বারা দলিল পেশ করেছেন; দেখুন: আল-হিদায়া, কিতাবুত তহারা)
৩. যদি রক্তপাত ১০ দিন পর্যন্ত থাকে, তাহলে হুকুম কী? ১০ দিন পার হলে কীভাবে হিসাব?
যদি ১০ দিন পূর্ণ হওয়ার পরও রক্ত চলতে থাকে, তাহলে আগের অভ্যাস অনুযায়ী হায়েজ ধরে বাকি দিন গুলিকে ইস্তেহাজা হিসেবে গন্য নামাজ গুলির কাজা আদায় করবেন।