৩ ভরি স্বর্ণ এবং নগদ ৫০০ টাকা কুরবানির দিন থাকলে কি কুরবানি ওয়াজিব হবে?

Qurbani-Slaughtering · Hanafi

Questioner: MAISHA JANNATI
Question Asked: 04 Jun 2026, 10:06 PM
Reviewed & Published: 04 Jun 2026, 10:42 PM
Views: 30
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

কোনো মহিলার কাছে ব্যাবহৃত ৩ ভড়ি স্বর্ণ + নগত ৫০০ টাকা (১বছর স্থায়ী) মিলে রুপার নিসাবে যাকাত ফরজ তাই তো?

ঐ মহিলার একই সম্পদ অর্থাৎ, (ব্যাবহৃত ৩ভড়ি স্বর্ণ + ৫০০ টাকা) কুরবানির ৩দিন থাকার পরেও তারউপর কুরবানী ওয়াজিব হবে না তাই না?

অর্থাৎ উপরের উল্লেখিত সম্পদ যাকাতের নিসাবের অন্তর্ভুক্ত হলেও কুরবানির নিসাবে অন্তর্ভুক্ত হবে না তাই তো?

কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত নিসাবে হতে হলে স্বর্ণকে অব্যাবহৃত (কয়েন, বার ইত্যাদি) হতে হবে
কিন্তু যাকাতের ক্ষেত্রে ব্যাবহৃত স্বর্ণ +কিছু টাকা মিলিয়ে রুপার নিসাবে হলেই যাকাত ফরজ হবে তাই না? ( এখানে স্বর্ণ যে কোনো হতে পারে ব্যাবহৃত বা অব্যাবহৃত)

আমি কি ঠিক বুঝেছি? অনুগ্রহ করে জানাবেন।

Answer

উত্তর:
আপনার ধারণা সঠিক নয় । বরং কোনো মহিলার কাছে ব্যাবহৃত ৩ ভড়ি স্বর্ণ + নগদ ৫০০ টাকা (১বছর স্থায়ী) মিলে রুপার নিসাব হলে যেভাবে যাকাত ফরজ ঠিক তেমনি কুরবানিও ওয়াজিব। স্বর্ণ, রূপ, নগদ টাকা, ব্যবসার পণ্যর ব্যাপারে প্রয়োজন অতিরিক্ত হওয়ার কোনো শর্ত নাই। বরং উপরোক্ত মাল ব্যতিত অন্য মালের ব্যাপারে প্রয়োজন অতিরিক্ত হওয়া শর্ত। যেমন, জমি, গাড়ী, বাড়ী, ইত্যাদি।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.