পিতার উপার্জন হালাল না হলে সন্তানের জন্য কী হুকুম?

Business and Job · Hanafi

Question No: 2354
Questioner: Shaikh Farhan Anzum
Question Asked: 05 Jul 2026, 02:15 PM
Reviewed & Published: 05 Jul 2026, 02:51 PM
Views: 74
Tokens: 4,768
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

অবশ্যই, আপনার দেওয়া ছবি থেকে টেক্সটটি নিচে টাইপ করে দেওয়া হলো:
আসসালামু আলাইকুম।
আমার বাবা ইসলামী ব্যাংকে চাকুরী করতেন। সেখান থেকে লোন নিয়ে বাড়ি করেছেন (এখানে ব্যাংকের স্টাফদের জন্য 'হায়ার পার্চেজ আন্ডার শিরকাতুল মিল্ক' HPSM পদ্ধতিতে বিনিয়োগ করে ব্যাংক। এটা সত্যিই শতভাগ করে থাকে কি না সেটা জানা নেই)। এখন বাড়ি থেকেই যা উপার্জন হয় সেখান থেকেই চলছে। আমি প্রাপ্তবয়স্ক তবে আমার উপার্জন না থাকায় বাবার উপার্জন দিয়েই চলছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার বাবার থেকে অর্থ নিয়ে কোনো হালাল ব্যবসা তে বিনিয়োগ করি এবং সেখান থেকে অর্জিত অর্থ আমার জন্য হালাল হবে কি?

Answer

উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি আপনার বাবার থেকে অর্থ নিয়ে কোনো হালাল ব্যবসা তে বিনিয়োগ করেন,সেক্ষেত্রে সেখান থেকে অর্জিত অর্থ আপনার জন্য হালাল হবেনা।

মহান আল্লাহ তায়ালা বলেন

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ [٢:٢٧٥

যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লাহ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। {সূরা বাকারা-২৭৫}

হাদীস শরীফে এসেছে
عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.