হুরমত মুসাহারাত সংক্রান্ত

Marriage and Divorce · Hanafi

Question No: 1658
Questioner: Md. Salim
Question Asked: 15 Jun 2026, 04:01 PM
Reviewed & Published: 15 Jun 2026, 04:08 PM
Views: 11
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

পূর্বের প্রশ্নে কিছুটা ভুল ছিল

আমার মা কে হঠাৎ দেখার কারণে উত্তেজিত হয়ে পরি এবং হঠাৎ সেসময় আমার মা আমার হাত থেকে মোবাইল নিতে আসে এবং মোবাইল নেওয়ার সময় তার হাতের সাথে আমার হাত স্পর্শ করে সে সময় আমি উত্তেজনা আসলে হুরমত সাব্যস্ত হয়ে যাবে এটার ভয়ে তাড়াতাড়ি মোবাইলটা দিয়ে হাত ছাড়ার চেস্টা করি এবং সে সময় আমার যোনাঙ্গ কিরকম জানি করে উঠল এটা দ্বারা কি হুরমত সাব্যস্ত হবে?(উল্লেখ্য আমার লিঙ্গ সহজে দাঁড়ায় না সময় লাগে তবে কিরকম জানি করে উত্তেজনা কর কিছু দেখলে পরিপূর্ন দাড়াতে সময় লাগে অথবা গভীর উত্তেজনাকর কিছু হতে হয়)

Answer

উত্তর:
প্রশ্নে উল্লেখিত ঘটনায় আপনার লিঙ্গ যেহেতু দাঁড়িয়ে যায়নি,সুতরাং এক্ষেত্রে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবেনা।

তবে গর্হিত ও কবিরা গুনাহ হলো—নিজ মায়ের প্রতি কামভাব পোষণ করা, উত্তেজিত হওয়া এবং তাকে কামভাবসাথে স্পর্শ করা। আপনার লিঙ্গ ‘কিরকম করে ওঠা’ বা অসম্পূর্ণ উত্থান হওয়া দ্বারা হুরমত সাব্যস্ত হয় না; বরং এখানে মূল বিষয় হলো—আপনার অন্তরে মায়ের প্রতি কামনা ও উত্তেজনার সৃষ্টি হওয়া এবং সেই অবস্থায় স্পর্শ করা। এটি শরিয়তে হারাম ও খুবই নিন্দনীয়। আপনার কর্তব্য হলো:

  1. তওবা-ইস্তিগফার করা এবং দৃঢ় সংকল্প করা যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়িয়ে চলবেন।
  2. নজর ও কল্পনা সংযত করা। মা-বোনদের দিকে কামভাব নিয়ে তাকানো বা তাদের স্পর্শ করা থেকে বিরত থাকা। আপনার উল্লেখ অনুযায়ী ‘মাকে দেখলেই উত্তেজিত হওয়া’ একটি গুরুতর মানসিক সমস্যা; এক্ষেত্রে শারীরিক ও মানসিক চিকিৎসা গ্রহণ করা জরুরি।
  3. মাহরাম নারীদের সাথে পর্দা ইসলামে রয়েছে—শুধু বেগানা নয়, বরং মাহরামদের সাথেও অপ্রয়োজনে স্পর্শ বা নির্জনতা এড়িয়ে চলতে হবে। (সূরা নূর, ৩১; রদ্দুল মুহতার, ১/৩৭১)

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.