লজ্জাস্থান স্পর্শে হুরমতের হানাফী বিধান।

Marriage and Divorce · Hanafi

Question No: 1578
Questioner: Shariar Alam Siam
Question Asked: 13 Jun 2026, 03:55 PM
Reviewed & Published: 13 Jun 2026, 04:03 PM
Views: 65
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

https://islamqapro.com/q/1575/hurmte-sprs-katr-jaygay-hatale-onuvuuti-mne-na-thakle-ki-dhrabo

এই লিংক এ হুরমত এর জাগায় ওজু লেখিছে৷ বিষয় একই তাই না? শুধু শব্দে ভুল।

Answer

উত্তর:

আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। মূলত উক্ত ছুরতে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়নি।

শরীয়তের বিধান মতে,কোনো ব্যাক্তি নিজ মায়ের সাথে যিনা করলে বা কামভাব নিয়ে উত্তেজনার সাথে আবরণ ছাড়া স্পর্শ করলে,বা তার লজ্জাস্থানের ভিতরের অংশ উত্তেজনার সাথে দেখলে নিজ বাবা মার বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙ্গে যায় এবং তার মা তার বাবার জন্যে চিরতরে হারাম হয়ে যায়।

এক্ষেত্রে ছেলের বালেগ হওয়া শর্ত।

তাই ছেলে বালেগ (সাধারণত কমপক্ষে ১২ বছর) হয়ে গেলে তাকে স্পর্শ করার ক্ষেত্রে মায়ের খুবই সর্তক থাকা উচিৎ।

ই'লাউস সুনান গ্রন্থে বর্ণিত হাদীস শরীফে এসেছে

أخبرنا أبوحنیفة، عن حماد، عن إبراهیم، قال: إذا قبل الرجل أم أمرأته أو لمسها من شهوةٍ حرمت علیه امرأته، أخرجه محمد في الحجج ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۱)

যার সারমর্ম হলো কেহ যদি তার শাশুড়িকে চুম্বন করে,অথবা উত্তেজনার সাথে স্পর্শ করে,তাহলে স্ত্রী তার উপর চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে।

অন্যত্রে এসেছে

أخبرنا إسماعیل بن عیاض، حدثنا سعید بن أبی عروبة، من قیس بن سعید، عن مجاهد في الرجل یفجر بالمرأة قال: إذا نظر إلی فرجها فلا یحله له أمها ولا بنتها، أخرجه محمد في الحجج أیضًا ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۲

যার সারমর্ম হলো যদি কেহ কোনো মহিলার লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করে,তাহলে সেই মহিলার মেয়ে বা তার মাকে সে কোনোদিন বিবাহ করতে পারবেনা।

لما في ردالمحتار،ج:٣-ص:٣٣ (نسخة شاملة) ويشترط وقوع الشهوة عليها لا على غيرها لما في الفيض لو نظر إلى فرج بنته بلا شهوة فتمنى جارية مثلها فوقعت له الشهوة على البنت تثبت الحرمة، وإن وقعت على من تمناها فلا

অর্থাৎ- যাকে স্পর্শ করা হচ্ছে,তাকে নিয়ে কামভাব থাকতে হবে।কেননা বর্ণিত রয়েছে,কেউ যদি তার মেয়ের লজ্জাস্থানের দিকে কামভাব ছাড়া দৃষ্টি দেয়,এবং কল্পনায় অন্য কোনো নারীকে সে সঙ্গী হিসেবে চায়,কিন্তু তৎক্ষণাৎ তার মেয়ের দিকে তার কামভাব জাগ্রত হয়ে যায়,তাহলে তখন হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে যাবে(তথা তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে)তবে যদি তার কামভাব কল্পিত সে নারীর উপরই থাকে তাহলে হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হবে না।ফাতাওয়ায়ে শামী-৩/৩৩(শামেলা) খালি গায়ে স্পর্শ হতে হবে বা এমন পাতলা কাপড়ের উপর দিয়ে স্পর্শ হতে হবে যে, কাপড় থাকার পরও শরীরের স্পন্দন অনুভূত হয়।

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়নি।

আল্লাহই সবচেয়ে ভালো জানেন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.