ছাগল গরীব মিসকিনকে দিয়েছি, এখন গরুর দুই ভাগ থেকে দান না করলে কি কুরবানি হবে?
Qurbani-Slaughtering · Hanafi
Questioner:
S Triple Co
Question Asked:
28 May 2026, 05:48 PM
Reviewed & Published:
28 May 2026, 06:15 PM
Views:
52
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আমরা নিজেরা ২ ভাগ গরু দিয়েছি আর ১ ভাগ ছাগল দিয়েছি।
এখন ছাগল সম্পূর্ণ টি আমরা দান করে দিয়েছি। এখন ছাগলের সম্পূর্ন ৩ ভাগ দান হয়েছে আর গরু যদি ৩ ভাগ এর ১ ভাগ গরিব দের জন্য না রাখি তাহলে কি কুরবানী হবে।
কারন আমরা সম্পূর্ন ছাগল দান করে দিয়েছিলাম
এখন ছাগল সম্পূর্ণ টি আমরা দান করে দিয়েছি। এখন ছাগলের সম্পূর্ন ৩ ভাগ দান হয়েছে আর গরু যদি ৩ ভাগ এর ১ ভাগ গরিব দের জন্য না রাখি তাহলে কি কুরবানী হবে।
কারন আমরা সম্পূর্ন ছাগল দান করে দিয়েছিলাম
Answer
উত্তর:
আপনারা সম্পূর্ণ ছাগল দান করে দিয়েছেন। একথার অর্থ কি? সেটা কি কুরবানি করে বা কুরবানির নিয়তে সম্পূর্ণটাই দান করে দিয়েছেন। যদি সম্পূর্ণটাই কুরবানি করে বা কুরবানির নিয়তে দান করে দিয়ে থাকেন, তাহলে আপনাদের কুরবানি আদায় হয়ে গিয়েছি। গরুর ২ ভাগ বলতে সাত ভাগের মধ্যে দুই ভাগ নিয়েছেন। এখন আপনার প্রশ্ন হল, যদি কুরবানির ২ ভাগের থেকে গরীব মিসকিনকে দান না করেন, তাহলে কি আপনার কুরবানি হবে? উত্তর হল, হ্যা, দান না করলে কুরবানিতে কোনো সমস্যা হবে না। যেহেতু সম্পূর্ণ ছাগল গরীব মিসকিনকে দিয়েছেন, তাই গরুর দুই ভাগ থেকে গরীব মিসকিনকে কিছু না দিলেও কোনো সমস্যা হবে না। আপনাদের কুরবানি সুন্নত ত্বরিকায় আদায় হবে।
আল্লাহু আলম।