ভিডিও কলে ঝগড়ার সময় স্বামী দুইবার "তালাক দিয়ে দিলাম" বললে কয় তালাক পতিত হয়?

Marriage and Divorce · Hanafi

Question No: 9173
Questioner: Afia Tabassum
Question Asked: 28 Nov 2026, 12:33 PM
Reviewed & Published: 28 Nov 2026, 06:05 PM
Views: 40
Tokens: 2,136
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম
ভিডিও কলে কথা বলার সময় স্বামী স্ত্রীর ঝগড়া হয়,এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বলে,আমি তোকে তালাক দিয়ে দিলাম, তোকে তালাক দিয়ে দিলাম,তোকে বাদ দিয়ে দিলাম যা। মানে এগুলা সব একসাথে বলা হয়েছে।
দুইবার তালাক শব্দ উচ্চারণ করেছিল।
এই অবস্থায় কয় তালাক হয়েছে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

উত্তর:

প্রশ্নে বর্ণিত অবস্থায় "তোকে বাদ দিলাম" শব্দটি যদি তালাকের নিয়তে বলে থাকে,সেক্ষেত্রে ৩ তালাক পতিত হবে।

তিন তালাকের পর হালালা ছাড়া পুনরায় বিবাহ বৈধ হবে না।

আর যদি উক্ত শব্দ তালাকের নিয়ত ছাড়া বলে থাকে,সেক্ষেত্রে ২ তালাকে রজয়ী পতিত হবে।

ইদ্দতের ভেতরে স্বামী যদি তাকে ফিরিয়ে নিতে চায়, তবে নতুন করে বিবাহ ছাড়াই ফিরিয়ে নিতে পারবে। আর ইদ্দত শেষ হয়ে গেলে নতুন মোহর ও নতুন বিবাহের মাধ্যমে পুনরায় সংসার করা যাবে।

আল্লাহ তা'আলা ইরশাদ করেন:

"তালাক দুইবার; অতঃপর হয় যথাবিধি রাখবে, নয়তো সৌজন্যের সাথে ছেড়ে দেবে।" (সূরা আল-বাকারা: ২২৯)

অন্য বর্ণনায়:

"তিনটি বস্তুতে ঠাট্টা-বিদ্রূপ নেই; তন্মধ্যে তালাকও রয়েছে।" (সুনানে আবু দাউদ, হাদিস নং ২১৯৪; সুনানে তিরমিজি, হাদিস নং ১১৮৪)

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.