আমার বিয়ের ২ মাস পর থেকেই আমার স্ত্রির সাথে আমার ঝামেলা শুরু হয়। এই বিয়ের শুরুতে সে বলেছিল তার

Marriage and Divorce · Hanafi

Question No: 9106
Questioner: MD. SABBIR HOSSAIN 2102142
Question Asked: 27 Nov 2026, 02:17 AM
Reviewed & Published: 27 Nov 2026, 06:59 AM
Views: 75
Tokens: 3,050
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার বিয়ের ২ মাস পর থেকেই আমার স্ত্রির সাথে আমার ঝামেলা শুরু হয়। এই বিয়ের শুরুতে সে বলেছিল তার মত নেই পরে সে মত দেয় বিয়ে হয়। ২ মাস সব ঠিক ছিল। তবে সে আমার থেকে খানিক দুরত্ব বজায় রাখতো সবসময়। তাকে আমি ঘরে তুলে আনিনি। কথা ছিল তাকে ২ বছর পর ঘরে তুলে আনব। কিন্তু তার মাঝখানে হঠাৎ করে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে চায়। সে বিয়ের আগে বলে তার কোনো পুর্ব সম্পর্ক ছিল। পরে আমি জানতে পারি তার আগে সম্পর্ক ছিল। পরে আমি তা তার বাবা মাকে জানাই। এই কারনে সে নিজের ঘর থেকে বের হয়ে চলে যায়। আজ তার প্রায় ২ মাস হতে চলল। সে আমাকে আমার বাবা মা অ তার বাবা মাকে অনেক কথা শুনায়। তার বাবা মা বলে তার খালা বিয়ে ভাংগার জন্য কালোজাদু করে যার প্রমান নাকি তারা পেয়েছে মানে তাবিজ। পরে আমার সন্দেহ হয় তার অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কিনা তা নিয়ে। পরে একজন ছেলের সাথে তার সম্পর্ক নিয়ে সন্দেহ হয় খোজ করি তেমন শক্ত কিছু পাই নি। আল্লাহ ভালো জানে। কিন্তু তার ঠিক ২ মাস পর তার কলেজের এক ছেলে আমাকে বলে এই বিয়ে তার মত নিয়ে হয় নি সে নাকি কবুল বলে নি। আমি কেন তাকে আটকে রাখছি আমার বিরুদ্ধে তারা মাম্লা করবে। পরে দেখি সে ছেলের সাথে ঘুরে বেরাচ্ছে ছবি দিচ্ছে যদি আমি ব্লক আমি অন্য আইডি দিয়ে দেখেছি। সেই ছেলে শুধু মেয়ে বলতে আমার বউয়ের সাথে কানেক্টেড। তারা ঘুরে ফিরে বেরাচ্ছে। যাই হোক আমার বাবা চাচ্ছে উকিল নোটিশ করবে। মানে আদালতে আরজি জানানো কেনো আমার ঘরের বউ আসতেসে নাহ। তবে আমার বাবার নিয়ত হল এই যে উকিল নোটিশ করলে মেয়ে আদালতে আসবে নাহ। আর আদালত যাতে ডিভোর্স এর রায় দিয়ে দেয়। মানে আমার আব্বু চাচ্ছে এর মাধ্যমে ডিভোর্স করতে। এখন আমি যদি উকিল নোটিশ এর ক্ষেত্রে আগাই এটা কি তালাকে কিনায়া হবে।

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রশ্নের সারসংক্ষেপ: আপনার স্ত্রী বিয়ের পর থেকে দূরত্ব রক্ষা করছে, যোগাযোগ বন্ধ করেছে, অন্য এক কলেজ ছেলের সাথে ঘুরাফেরা করছে (ছবি/আইডি প্রমাণসহ), তার পরিবার কালোজাদুর অভিযোগ তুলছে, এবং আপনার পিতা উকিল নোটিশ পাঠিয়ে আদালতে ডিভোর্সের রায় চান। আপনি জানতে চান—উকিল নোটিশ পাঠানো কি তালাকে কিনায়া হবে কি না?

যেহেতু আপনি তার সাথে ঘর সংসার করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে এক/দুই/তিন তালাক দিয়ে ঘর সংসার বিচ্ছিন্ন করতে পারেন।

মৌখিক ভাবে স্ত্রীকে তালাক দেয়ার উদ্দেশ্য করে তালাক বললেই শরয়ী ভাবে তালাক পতিত হয়ে যাবে।

চাইলে আপনি উকিলের কাছে গিয়ে তালাকনামায় সাইন করে উকিল নোটিশ পাঠাতে পারেন।

ফাতওয়ার কিতাবে আছেঃ

وَالضَّرْبُ الثَّانِي: الْکِنَايَاتُ، وَلاَيَقَعُ بهَا الطلاَقُ إلاَّبِنِيَةٍ، اَوْ دَلالَةٍ حَالٍ. وَهِيَ عَلَی ضَرْبَيْنِ: مَنْها ثَلاَثَةُ اَلْفَاظٍ يَقَعُ بهَا الطّلاقُ الرَّجْعِيُّ،وَلاَيَقَعُ بهَا إِلا وَاحَدَةٌ، وَهِيَ قَوْلُهُ: اعْتَدِّي، وَاسْتَبْرِئِي رَحِمَکِ، وَاَنْتِ وَاحِدَةٌ، وَبَقِيَةُ الْکِنَايَاتِ إِذا نَوَی بهَا الطلاَقَ کَانَتْ وَاحِدَةً بَائِنَةً، وَإِنْ نَوَی بِهَا ثَلاَثاً کَانَتْ ثَلاَثاً، وَإِنْ نَوَی اثْنَتَيْنِ کَانَتْ وَاحِدَةً، وَهَذَا مِثْلُ قَوْلِهِ: اَنْتِ بَائِنٌ، وَبَتَّةٌ، وَبَتْلَةٌ، وَحَرَامٌ، وَحَبْلُکِ عَلَی غَارِبِکِ، وَالْحَقی بِاَهْلِک، وَخَلِيَةٌ، وَبَرِيّةٌ، وَوَهَبْتُکِ لاهْلِکِ، وَسَرَّحْتُکِ، وَاخْتَارِيْ، وَفارَقْتُکِ، وَاَنْتِ حُرَّةٌ، وَتَقَنَّعِي، وَتَخَمَّرِي، وَاسْتَتِرِيْ، وَاغْرُبِيْ، وَابْتَغِي الاَزْوَاجَ، فَإِنْ لَمْ يَکُنْ لَهُ نِيَةٌ لَمْ يَقَعْ بِهٰذِهِ الاَلْفَاظِ طَلاَقٌ؛ إِلا اَنْ يَکُوْنَا فِيْ مُذَاکَرَةِ الطّلاَقِ؛ فَيَقَعُ بِهَا الطّلاَقُ فِيْ الْقَضَاءِ، وَلاَيَقَعُ فِيْمَابَيْنَةُ وَبَيْنَ اﷲِ تَعَالَی إِلاَّ اَنْ يَنْوِيَهُ، وَإِنْ لَمْ يَکُوْنَا فِيْ مَذَاکَرَةِ الطّلاَقِ، وَکَانافِيْ غَضَبٍ اَوْ خُصُوْمَةٍ، وَقَعَ الطّلاَقُ بِکُلِّ لَفْظٍ لاَ يُقْصَدُ بِهِ السَّبُّ وَالشَّتِيْمَةُ، وَلَمْ يَقَعْ بِمَا يُقْصَدُبِهِ السَّبُّ وَالشَّتِيْمَةُ إِلاَّ اَنْ يَنْوِيَةُ. احمد بن محمد البغدادي المعروف بالقدوري، مختصر القدوري: 363. 364، موسسة الريان للطباعة والنشر والتوزيع، بيروت برهان الدين علي المرغيناني، الهداية شرح البداية، 1: 241، المکتبة الاسلامية

সারমর্মঃ
২য় প্রকার,কেনায়া বাক্য। এর দ্বারা তালাক হবেনা,কিন্তু তালাকের নিয়ত অথবা অবস্থার ভিত্তিতে তালাক হবে। কেনায়া বাক্য দুই প্রকার। এর মধ্যে তিনটি শব্দ এমন আছে, যার দ্বারা তালাকে রজয়ী পতিত হয়। সেগুলো হলোঃ- তুমি ইদ্দত পালন করো,তুমি তোমার গর্ভাশয় মুক্ত করো,তুমি এক।

আর কেনায়া তালাকের অন্যান্য শব্দ,যেক্ষেত্রে তালাকের নিয়ত করলে বায়েন তালাক হয়। তিন তালাকের নিয়ত করলে তিন তালাক পতিত হয়। যদি দুই তালাকের নিয়ত করে,সেক্ষেত্রে এক তালাক পতিত হয়। যেমনঃ- তুমি বিচ্ছিন্ন, তুমি সম্পর্ক মুক্ত,তুমি ভিন্ন,তুমি হারাম,তুমি শুণ্য,তুমি মুক্ত,তোমার রশি তোমার কাঁধে,তুমি তোমার পরিবারবর্গের সাথে মিলিত হও,আমি তোমাকে তোমার পরিবারের জন্য হেবা-দান করলাম,আমি তোমাকে মুক্ত করে দিলাম,আমি তোমাকে বিচ্ছিন্ন করে দিলাম,তোমার বিষয় তোমার হাতে,তুমি আযাদ,তুমি ঘোমটা পড়,তুমি ওড়না দ্বারা নিজেকে আবৃত করো,তুমি আড়াল হও (পর্দা করো), তুমি বিদূরিত হও, তুমি বের হয়ে যাও,তুমি চলে যাও,তুমি দন্ডায়মান হও (দাঁড়িয়ে যাও), তুমি অন্য স্বামী খুজো। স্বামীর যদি এখানে নিয়ত না থাকে,তাহলে এ সব বাক্য দ্বারা তালাক হবেনা। তবে মুযাকারায়ে তালাকের ক্ষেত্রে হলে কাযা'আন তালাক হবে। দিয়ানাতান তালাক হবেনা,কিন্তু যদি নিয়ত করে,তাহলে তালাক হবে। আর যদি মুযাকারায়ে তালাকের ক্ষেত্রে না হয়,বরং রাগ ও ঝগড়াঝাটির অবস্থায় হয়,তাহলে প্রত্যেকটি কেনায়া বাক্য বলার দ্বারাই তালাক হবে,কিন্তু যেসব বাক্য দিয়ে গালি গালাজ উদ্দেশ্য করা হয়,সেসব বাক্য দ্বারা তালাক হবেনা,কিন্তু যদি নিয়ত করে,তাহলে তালাক হবে।

(কুদুরী ৩৬৩.৩৬৪. হেদায়া শরহুল বিদায়াহ ১/২৪১,শরহে বিকায়াহ ২/৭৭)

আল্লাহ তা'আলা আপনার দাম্পত্য জীবনে কল্যাণ দান করুন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন। আমিন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.