বিষয়: তীব্র ওসিডি (OCD / মানসিক ওয়াসওয়াসা) রোগ এবং পারিবারিক অশান্তির প্রেক্ষাপটে প্রদত্ত তালাক ও শর্তসাপেক্ষ তালাক কার্যকর হওয়া প্রসঙ্গে শরয়ী ফতোয়া কামনা।
Marriage and Divorce · Ahle Hadith / Salafi
Question
জনাব, আমি দীর্ঘ ৩-৪ বছর যাবৎ তীব্র ওসিডি (Obsessive Compulsive Disorder বা মারাত্মক মানসিক শুচিবায়ু ও ওয়াসওয়াসা) রোগে আক্রান্ত। বিয়ের পর আমার স্ত্রীর অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা জানার পর আমি প্রচণ্ড মানসিক আঘাত (Trauma) পাই, যেখান থেকে আমার এই তীব্র ওসিডি রোগের সৃষ্টি হয়।
তাকে ফিরিয়ে আনার আগে সে আমাকে কথা দিয়েছিল যে, আমি যা বলব সে তা-ই শুনবে। আমিও আল্লাহকে সাক্ষী রেখে মনে মনে নিয়ত করেছিলাম যে, সে যদি সঠিক দ্বীনের পথে ফিরে আসে এবং দ্বীন অনুযায়ী চলে, তবে আমি সবকিছু মানিয়ে (Adjust) নিয়ে সংসার করব এবং এই বিষয়ে আল্লাহ্ আমাকে সাহায্য করবেন। কিন্তু ফিরিয়ে আনার ৬ মাস থেকে ১ বছর পর থেকে আমি বুঝতে পারি যে, সে দ্বীনের পথে ফিরে আসেনি; বরং আস্তে আস্তে নিজের মায়ের কথা ও বাইরের মানুষের কথা শুনে চলছে এবং সংসারটাকে কেবল "চলার মতো করে" চালিয়ে নিচ্ছে। পরবর্তীতে ক্ষমা না চাওয়া, প্রতিনিয়ত মিথ্যা বলা, নিজের খেয়ালখুশিমতো চলা এবং আমাদের একমাত্র সন্তানের সঠিক যত্ন না নেওয়ার কারণে আমার মানসিক অবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়ে।
আমার বৈবাহিক জীবনে তালাক সংক্রান্ত নিচের ঘটনাগুলো ঘটেছে। শরিয়তের আলোকে আমার বিবাহের বর্তমান অবস্থা কী, তা জানার জন্য সবগুলো ঘটনা নিচে বিস্তারিত তুলে ধরলাম:
১. প্রথম তালাক (১৩ আগস্ট, ২০২২):
প্রতিশ্রুতি ভঙ্গ, দ্বীনের পথে ফিরে না আসা এবং পারিবারিক কলহ ও স্ত্রীর আচরণে বিরক্ত হয়ে ২০২২ সালের ১৩ আগস্ট আমি তাকে ১ তালাক দিই, SMS ফোনে কথার মাধ্যমে। সে সময় ঝগড়ার মধ্যে স্ত্রী আমাকে ৩ তালাক দিতে বললে আমি বলি, "হাদিস অনুসারে তো নেই, থাকলে দিতাম বা দেব।" পরবর্তীতে ওসিডির কারণে আমার মনে বারবার সন্দেহ হতে থাকে যে (আজ পর্যন্ত ), আমি কি ভুলে ৩ তালাকই দিয়ে ফেলেছি নাকি ১ তালাক দিয়েছি। সে ঝগড়ার আমাকে এমন বললে আমি "হাদিস অনুসারে তো নেই, থাকলে দিতাম বা দেব।" এমন কিচছু বলি (যদিও আমার মূল উদ্দেশ্য ১ তালাকই ছিল)।
২. দ্বিতীয় তালাক (২০ নভেম্বর, ২০২২ - আনুমানিক):
২০২২ সালের নভেম্বরের ২০ তারিখের দিকে আমি ফেসবুক মেসেঞ্জারে তাকে ২য় তালাকের মেসেজ পাঠাই। তখন সে মেসেজটি দেখেনি। নভেম্বরের শেষের দিকে সে আমার কাছে ঢাকাতে আসার পর আমার ফোনে মেসেজটি দেখতে পায় এবং সে বলে আমি SMS টি আজকেই দেখেছি আগে দেখিনি । এরপর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমরা পুনরায় একসাথে সংসার শুরু করি।
৩. শর্তসাপেক্ষ তালাক (১ জানুয়ারি, ২০২৪ - আনুমানিক):
২০২৪ সালের জানুয়ারির ১ তারিখের দিকে আমি শর্তসাপেক্ষ তালাকের কথা বলি যে, আগামী ৭ দিনের মধ্যে ছেলেকে ঢাকায় পাঠাতে হবে। বলার কিছুক্ষণ পরই আমার ওসিডির কারণে ভুলে যাই যে আমি কি "আজ থেকে ৭ দিন" বলেছি নাকি "আগামী ৭ দিন" বলেছি। তাই কোনো ঝুঁকি না নিয়ে সেদিন বা পরে আমি সময় নির্দিষ্ট করে দিই যে, "৭ তারিখ মাগরিব পর্যন্ত সময় থাকবে"।
উল্লেখ্য, সে সময় নাটোর থেকে ঢাকায় আসার রাস্তা ৪-৬ ঘণ্টার ছিল শেষের দিন ৭ তারিখ, যা ওই সময়ের মধ্যে সম্ভব ছিল না। তাই স্ত্রী ছেলেকে নিয়ে নাটোর থেকে ১ ঘণ্টার দূরত্বে রাজশাহীতে আমার ভাইয়ের বাড়িতে যায়। আমি নিজেও ছেলেকে আনার জন্য ঢাকা থেকে বিমানে (Air) ১ ঘণ্টায় রাজশাহী যাই, সে এবং দুইএকজনের সাথে কথা হয় আমাকে নিজে রাজশাহীতে যেতে বলে , কিন্তু আমি সেখানে পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের আজানের কয়েক (১০-২০ মিনিট আনুমানিক ) মিনিট পার হয়ে যায়। এরপর থেকেই আমার মনে প্রচণ্ড ভয় ও সন্দেহ ঢুকে যায় যে, শর্ত ভঙ্গ হয়ে তালাক হয়ে গেছে কি না।
৪. ওসিডি ও মানসিক চাপের মুখে বলা পরবর্তী কথাগুলো:
• ওসিডির তীব্র মানসিক চাপ এবং সারাজীবন জিনার গুনাহে লিপ্ত থাকার ভয় থেকে আমার মস্তিষ্ক সবসময় অস্থির থাকত, সেই দুইটা কারনে (১. প্রথমে আমি কি ভুলে এমন কিছু বলে ফেলেছি শরিয়া উনুসারে ৩ তালাক থাকলে তো দিলাম , যদিও আমার মনে হয় না এমন বলেছি কিন্তু কথাটা গুরুরনপূর্ণ তাই হয়তো শয়তান আমাকে মনে করিয়ে দেয় ২. সেই শর্তসাপেক্ষ বলা)। এই অবস্থায় বিড়বিড় করে বা চাপে পড়ে দুবার আমার মুখ থেকে বের হয়ে যায় "আমি দিয়ে দিয়েছি"। বলার সাথে সাথেই আমার মনে হতো, "এ আমি কী বললাম? আমি কি নতুন করে দিলাম, নাকি আগের কথাই বললাম?"
• আরেকটি ঘটনায় ঝগড়ার একপর্যায়ে আমার স্ত্রী ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকে। পুলিশ এসে পরিস্থিতি দেখে আমাকে বলে, "এমন হলে চলবেন কী করে? আগে নিজে বাঁচুন এবং প্রয়োজনে তালাক দিয়ে দিন।" পুলিশের সামনে চরম অপমান, আতঙ্ক এবং ওসিডির প্রচণ্ড চাপে আমার মুখ থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে যায়, "দিয়েছি তো"। বলার সাথে সাথেই আমি চমকে উঠি এবং ভাবি যে আমি কী বলে ফেললাম।
৫. সর্বশেষ (২ আগস্ট) ঘটনার দুটি প্রেক্ষাপট ও তালাকের কথা বলা:
সর্বশেষ যে ঘটনায় আমি তালাকের কথা বলি, তার পেছনে দুটি প্রেক্ষাপট একসাথে কাজ করেছিল:
• প্রথম প্রেক্ষাপট (দীর্ঘদিনের বিরক্তি ও বাস্তব সংকট): স্ত্রী ও শাশুড়ির সাথে আলোচনার সময় দেখলাম তারা আমার অসুস্থতা (OCD) সমাধানের কোনো মানসিকতা রাখছেন না, বরং উল্টো আমাকে আর্থিক চাপ দিচ্ছেন। স্ত্রী প্রতিনিয়ত মিথ্যা বলছে, বাবার বাড়ি গেলে আর আসতে চায় না, বাইরের জগতের প্রতি বেশি আকৃষ্ট এবং সবচেয়ে বড় কথা—সে আমাদের একমাত্র ছেলেকে সঠিকভাবে গাইড না করে মোবাইলে আসক্ত করছে ও আমার বিরুদ্ধে ছেলেকে ভুল বোঝাচ্ছে। দীর্ঘ ৩-৪ বছর ধরে অসুস্থ অবস্থায় থেকেও আমাকেই ধারদেনা করে সংসার ও বাসাভাড়া চালাতে হচ্ছে। তাদের এই আচরণে আমি প্রচণ্ড বিরক্ত এবং অসহায় হয়ে পড়েছিলাম। আমার সিধান্ত ছিল সুস্থ হয়ে ভেবে যদি আমি সঠিক পথে থাকি তাহলে তাকে ছেলের কথা ভেবে রেখে দিব আর পরে যদি মনে আমার আলাদা হয়ে যাওয়া ঠিক তাহলে আলাদা হয়ে যাবো। কিন্তু ২ আগস্ট ২০২৬ আলোচনার পর স্ত্রী ও শাশুড়ির তাদের কার্যকলাপে আমি তালাকের কথা বলি ।
• দ্বিতীয় প্রেক্ষাপট (ওসিডির সাথে বাস্তব দিকগুলো ভেবে সিদ্ধান্ত নেওয়া): সে সময় আমি পূর্ণ মাত্রার ওসিডিতে (Full OCD) আক্রান্ত ছিলাম ঠিকই, কিন্তু তালাক দেওয়ার জন্য বসে ছিলাম না। তবে ঝগড়া, মিথ্যা বলা এবং সন্তানের ক্ষতির বিষয়গুলো দেখে আমার মনে হচ্ছিল—স্ত্রী সঠিক পথে না আসলে ঝুঁকি নিয়ে একসাথে থাকা আমার ও ছেলের জন্য ঠিক হবে না। যদিও আমি ভেবেছিলাম সুস্থ হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, তবুও তর্কবিতর্ক ও মিথ্যা বলার চরম মুহূর্তে আমার অসুস্থতা (OCD) এবং সংসারের এই বাস্তব ঝুঁকি ও বিরক্তির দিকগুলো মাথায় রেখেই, উভয় দিক চিন্তা করে আমি তালাকের কথাটি বলে ফেলি।
মাননীয় মুফতি সাহেবের নিকট আমার জানার বিষয়:
১. একদিকে দীর্ঘমেয়াদী ওসিডি (OCD / ওয়াসওয়াসা) ও মানসিক চাপ, এবং অন্যদিকে সংসারের বাস্তব সমস্যা ও সন্তানের ক্ষতির কথা ভেবে বিরক্ত হয়ে তালাকের কথা বলা—এই উভয় প্রেক্ষাপটে আমার সর্বশেষ বলা তালাকটি কি কার্যকর হয়েছে?
২. ২০২২ সালের দুটি তালাক, ২০২৪ সালের জানুয়ারির শর্তসাপেক্ষ তালাক এবং মাঝখানে আতঙ্কের চাপে বলা "আমি দিয়ে দিয়েছি" বা "দিয়েছি তো" এবং সর্বশেষ এই ঘটনার পর শরিয়তের দৃষ্টিতে আমাদের বৈবাহিক সম্পর্ক কি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, নাকি এখনো কোনো সুযোগ অবশিষ্ট আছে?
দয়া করে কুরআন ও হাদিসের আলোকে আমার এই জটিল পরিস্থিতির একটি সুস্পষ্ট সমাধান ও লিখিত ফতোয়া প্রদান করে আমাকে চরম মানসিক অশান্তি ও গুনাহের ভয় থেকে মুক্তি দান করবেন।
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনি যদি আসলেই ওয়াসওয়াসা গ্রস্থ রোগী হয়ে থাকেন,ওয়াসওয়াসার অবস্থাতেই স্ত্রীকে এসব তালাক দিয়ে থাকেন,সেক্ষেত্রে কোনো তালাক পতিত হবেনা।
ওয়াসওয়াসা (OCD) ও সন্দেহের মূলনীতি: শরীয়তে সন্দেহ (Doubt) দ্বারা কোনো কিছু প্রমাণিত হয় না। নিশ্চিত বিষয় (Certainty) কেবল সন্দেহ দ্বারা দূর হয় না। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
«إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ» "যখন তোমাদের কেউ নামাজে সন্দেহ করে যে সে তিন রাকাত পড়েছে না চার রাকাত, সে সন্দেহ দূর করবে এবং নিশ্চিত বিষয়ের উপর ভিত্তি করবে।" (সহীহ মুসলিম, হাদিস নং ৫৭১)
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন: "যে ব্যক্তি ওয়াসওয়াসায় আক্রান্ত, তার জন্য কর্তব্য হলো সন্দেহকে উপেক্ষা করা এবং নিশ্চিত বিষয়ের উপর ভরসা করা। কারণ শয়তান সন্দেহ দ্বারা মানুষের ইবাদত ও দাম্পত্য জীবন ধ্বংস করে।" (মাজমূ' আল-ফাতাওয়া, ১০/৬১৩)
তবে আপনি যদি ওয়াসওয়াসার হালতে নয়,বিবেক,জ্ঞান শক্তি থাকা অবস্থাতেই স্ত্রীকে তালাক দিয়ে থাকেন,সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার স্ত্রীর উপর ৩ তালাক পতিত হয়েছে।