প্রথম স্বামীর সাথে বিবাহ বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা।

Marriage and Divorce · Hanafi

Question No: 8898
Questioner: Maha
Question Asked: 22 Nov 2026, 10:37 PM
Reviewed & Published: 23 Nov 2026, 05:21 AM
Views: 50
Tokens: 2,495
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার প্রথম স্বামীর সঙ্গে গত ৬–৭ বছর ধরে কোনো ধরনের দাম্পত্য সম্পর্ক বা যোগাযোগ নেই। কিন্তু আমাদের বিয়েটি এখনো বহাল রয়েছে।

আমাদের বিয়ের কোনো আইনি কাগজপত্র বা রেজিস্ট্রেশনসংক্রান্ত দলিল আমার কাছে নেই। শুধু শরিয়ত অনুযায়ী আমাদের বিয়ে হয়েছিল।

আমি কি প্রথম স্বামীর তালাক ছাড়া দ্বিতীয় কোনো বিয়ে করতে পারব না? আমি কি নতুন করে সংসার শুরু করতে পারব না?

আমার প্রথম স্বামী প্রায় ৫ বছর আগে অন্য একজনকে বিয়ে করেছেন। বর্তমানে তাঁদের একটি সন্তানও রয়েছে।

আমি তাঁকে কুরআন ও শরিয়তের বিধান সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলেছি। তাঁকে জানিয়েছি, তিনি যদি স্বেচ্ছায় আমাকে তালাক না দেন, তাহলে আমি নতুন করে বিয়ে করতে পারব না, সংসারও শুরু করতে পারব না।

কিন্তু এসব জানার পর থেকে তিনি আমাকে এড়িয়ে চলছেন। তিনি আমাকে তালাক দেবেন কি দেবেন না, সেটাও পরিষ্কার করে বলছেন না। আমাকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আটকে রেখেছেন।

এখন আমার প্রশ্ন হলো, আমি এই পরিস্থিতিতে কী করব? আমার কি শরিয়তসম্মতভাবে এই বিবাহবন্ধন থেকে বের হওয়ার কোনো উপায় আছে? আমার প্রথম স্বামী তালাক দিতে না চাইলে আমি কী আইনি বা শরিয়তসম্মত পদক্ষেপ নিতে পারি?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। ইসলামী শরিয়তের দৃষ্টিতে আপনার পরিস্থিতির বিধান নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

মূল বিষয়: বর্তমান বিবাহ বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ বৈধ নয়

ইসলামী শরিয়ত অনুযায়ী, প্রথম স্বামীর সাথে বিবাহবন্ধন বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা হারাম। আল্লাহ তাআলা কুরআনে বলেন:

"তোমাদের জন্য হারাম করা হয়েছে... সেসব নারী, যারা অন্য কারো বিবাহে আছে।" (সূরা নিসা: ২৪)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"যে নারী নিজের স্বামী ছাড়া অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে ব্যভিচারিণী।" (সুনানে তিরমিযী: ১১৫৫)

তাই আপনার প্রথম স্বামীর সাথে বিবাহবন্ধন যে পর্যন্ত শরিয়তসম্মতভাবে ভঙ্গ না হবে, ততক্ষণ দ্বিতীয় বিবাহ করা আপনার জন্য জায়েয নয়।

আপনার স্বামীর দ্বিতীয় বিবাহের বিষয়টি

আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন—এটি ইসলামী শরিয়তে জায়েজ তার জন্য চারটি বিবাহের অনুমতি রয়েছে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার বিবাহ ভঙ্গ করে না। অর্থাৎ, তার দ্বিতীয় বিবাহ করার কারণে আপনার প্রথম বিবাহ স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায় না। আপনার বিবাহ বহাল আছে।

শরিয়তসম্মত সমাধানের উপায়

স্বামী হতে তালাক/খোলা তালাক নিয়ে ইদ্দত পালন করে অন্যত্রে বিবাহ বসা।

কুরআনে আল্লাহ বলেন:

"তোমাদের জন্য বৈধ নয় যে, তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরের কিছু ফিরিয়ে নেবে, তবে যদি উভয়ে আল্লাহর সীমা রক্ষা করতে না পারে।" (সূরা বাকারা: ২২৯)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.