মুক্তি দিলাম" বলে তালাক হয় কি?

Marriage and Divorce · Hanafi

Question No: 8893
Questioner: Sumaiya Rimi
Question Asked: 22 Nov 2026, 09:10 PM
Reviewed & Published: 23 Nov 2026, 06:16 AM
Views: 56
Tokens: 2,918
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম হুজুর
৩/৪ বছর আগে আমার স্বামী বলতেছিল আমার ভাইকে তুমার বোন কিভাবে সংসার করে দেখ।আর মেয়েরাও সংসার করে সেও সংসার। পরে আমি এক দুই কথা কি কি যেন বলি মনে নাই।পরে আমি এমনি কথার পরিপ্রেক্ষিতে বলি নিয়ত ছাড়া আমি যদি সংসার করতে না পারি তাহ্লে আমার সাথে সংসার করা লাগবে না।বলার পর পরই আমার ভয় লাগে আর ভাবি যদি এখন উনি বলে দেয় যাও সংসার করব না। কিন্ত উনি কিছু বলে না।পরে আবার কি কি যেন কথা হয় আমার আম্মু ছিল ওখানে।আম্মুকে আমি বলি, আম্মু ও আমাকে মাঝে মাঝে বলে তুমাকে বাপের বাড়ি পাঠায় দিব।তখন ওনি বলে ওটাত আমি বলি যাতে তুমি নিজেদের বাড়ি থেকে ঠিক মত পড়াশনা করতে পার এজন্য। পরে আবার কি কি যেন কথা হয় অত মনে নাই আমি কি নিয়ে (বাড়ি পাঠায় দিব এটা শুনতে শুনতে নাকি পড়াশনা করনা এটা শুনতে শুনতে এই দুটার একটা)যেন বলি আমার জীবনের প্রতি বিতৃষনা চলে আসছে।এই বার উনি বলে যাও তুমাকে মুক্তি দিলাম। তুমি তুমার মার সাথে চলে যাও।কাল্কেই চলে যাবা।তুমার থাকা লাগবে না।তুমারে বলি এক ভাবে আর তুমি নেও আরেক ভাবে। এরপর আমি জানতাম মুক্তি দিলাম সারিহ শব্দ।নেটে পড়েছিলাম এরকম কিছু।কিছুক্ষন পরে ওকে বলি মুক্তি দিলাম বলছ এক তালাক হয়ে গেছে।পরে উনি শুধু বলে আস্তাগফিরুল্লাহ। পরের দিন অফিস থেকে এসে বলে আমি এক জনের কাছে শুনেছি কিছু হয় না এটা বল্লে।আমি বলি হয় তুমি আমাকে ফিরিয়ে নাও। উনি বলে কিছু হয় না এতে।আমি বলি তুমি বলো বউ হিসাবে ফিরায়ে নিলাম।পরে সে আমার পীড়াপীড়িতে এক পর্যায়ে বলে বলছি যাও মনে মনে।আমার প্রশ্ন আমি জানতাম এটা সারিহ শব্দ।আর উক্ত ঘটনার প্রেক্ষাপটে মুক্তি দিলাম কি সারীহ হবে নাকি কেনায়া হবে? আর উক্ত ঘটনার প্রেক্ষাপটে নিয়ত সহ বল্লে তালাক হবে নাকি এমনিতেই হয়ে যাবে?মুক্তি দিলাম বল্লে কিছু হয় এটা আমি জানলেও উনি কিছু জানত না

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

উত্তর

উক্ত বাক্য তালাকের নিয়তে বললে তালাক হবে। অন্যথায় তালাক পতিত হবেনা।

ফাতওয়ার কিতাবে আছেঃ

وَالضَّرْبُ الثَّانِي: الْکِنَايَاتُ، وَلاَيَقَعُ بهَا الطلاَقُ إلاَّبِنِيَةٍ، اَوْ دَلالَةٍ حَالٍ. وَهِيَ عَلَی ضَرْبَيْنِ: مَنْها ثَلاَثَةُ اَلْفَاظٍ يَقَعُ بهَا الطّلاقُ الرَّجْعِيُّ،وَلاَيَقَعُ بهَا إِلا وَاحَدَةٌ، وَهِيَ قَوْلُهُ: اعْتَدِّي، وَاسْتَبْرِئِي رَحِمَکِ، وَاَنْتِ وَاحِدَةٌ، وَبَقِيَةُ الْکِنَايَاتِ إِذا نَوَی بهَا الطلاَقَ کَانَتْ وَاحِدَةً بَائِنَةً، وَإِنْ نَوَی بِهَا ثَلاَثاً کَانَتْ ثَلاَثاً، وَإِنْ نَوَی اثْنَتَيْنِ کَانَتْ وَاحِدَةً، وَهَذَا مِثْلُ قَوْلِهِ: اَنْتِ بَائِنٌ، وَبَتَّةٌ، وَبَتْلَةٌ، وَحَرَامٌ، وَحَبْلُکِ عَلَی غَارِبِکِ، وَالْحَقی بِاَهْلِک، وَخَلِيَةٌ، وَبَرِيّةٌ، وَوَهَبْتُکِ لاهْلِکِ، وَسَرَّحْتُکِ، وَاخْتَارِيْ، وَفارَقْتُکِ، وَاَنْتِ حُرَّةٌ، وَتَقَنَّعِي، وَتَخَمَّرِي، وَاسْتَتِرِيْ، وَاغْرُبِيْ، وَابْتَغِي الاَزْوَاجَ، فَإِنْ لَمْ يَکُنْ لَهُ نِيَةٌ لَمْ يَقَعْ بِهٰذِهِ الاَلْفَاظِ طَلاَقٌ؛ إِلا اَنْ يَکُوْنَا فِيْ مُذَاکَرَةِ الطّلاَقِ؛ فَيَقَعُ بِهَا الطّلاَقُ فِيْ الْقَضَاءِ، وَلاَيَقَعُ فِيْمَابَيْنَةُ وَبَيْنَ اﷲِ تَعَالَی إِلاَّ اَنْ يَنْوِيَهُ، وَإِنْ لَمْ يَکُوْنَا فِيْ مَذَاکَرَةِ الطّلاَقِ، وَکَانافِيْ غَضَبٍ اَوْ خُصُوْمَةٍ، وَقَعَ الطّلاَقُ بِکُلِّ لَفْظٍ لاَ يُقْصَدُ بِهِ السَّبُّ وَالشَّتِيْمَةُ، وَلَمْ يَقَعْ بِمَا يُقْصَدُبِهِ السَّبُّ وَالشَّتِيْمَةُ إِلاَّ اَنْ يَنْوِيَةُ. احمد بن محمد البغدادي المعروف بالقدوري، مختصر القدوري: 363. 364، موسسة الريان للطباعة والنشر والتوزيع، بيروت برهان الدين علي المرغيناني، الهداية شرح البداية، 1: 241، المکتبة الاسلامية

সারমর্মঃ
২য় প্রকার,কেনায়া বাক্য। এর দ্বারা তালাক হবেনা,কিন্তু তালাকের নিয়ত অথবা অবস্থার ভিত্তিতে তালাক হবে। কেনায়া বাক্য দুই প্রকার। এর মধ্যে তিনটি শব্দ এমন আছে, যার দ্বারা তালাকে রজয়ী পতিত হয়। সেগুলো হলোঃ- তুমি ইদ্দত পালন করো,তুমি তোমার গর্ভাশয় মুক্ত করো,তুমি এক।

আর কেনায়া তালাকের অন্যান্য শব্দ,যেক্ষেত্রে তালাকের নিয়ত করলে বায়েন তালাক হয়। তিন তালাকের নিয়ত করলে তিন তালাক পতিত হয়। যদি দুই তালাকের নিয়ত করে,সেক্ষেত্রে এক তালাক পতিত হয়। যেমনঃ- তুমি বিচ্ছিন্ন, তুমি সম্পর্ক মুক্ত,তুমি ভিন্ন,তুমি হারাম,তুমি শুণ্য,তুমি মুক্ত,তোমার রশি তোমার কাঁধে,তুমি তোমার পরিবারবর্গের সাথে মিলিত হও,আমি তোমাকে তোমার পরিবারের জন্য হেবা-দান করলাম,আমি তোমাকে মুক্ত করে দিলাম,আমি তোমাকে বিচ্ছিন্ন করে দিলাম,তোমার বিষয় তোমার হাতে,তুমি আযাদ,তুমি ঘোমটা পড়,তুমি ওড়না দ্বারা নিজেকে আবৃত করো,তুমি আড়াল হও (পর্দা করো), তুমি বিদূরিত হও, তুমি বের হয়ে যাও,তুমি চলে যাও,তুমি দন্ডায়মান হও (দাঁড়িয়ে যাও), তুমি অন্য স্বামী খুজো। স্বামীর যদি এখানে নিয়ত না থাকে,তাহলে এ সব বাক্য দ্বারা তালাক হবেনা। তবে মুযাকারায়ে তালাকের ক্ষেত্রে হলে কাযা'আন তালাক হবে। দিয়ানাতান তালাক হবেনা,কিন্তু যদি নিয়ত করে,তাহলে তালাক হবে। আর যদি মুযাকারায়ে তালাকের ক্ষেত্রে না হয়,বরং রাগ ও ঝগড়াঝাটির অবস্থায় হয়,তাহলে প্রত্যেকটি কেনায়া বাক্য বলার দ্বারাই তালাক হবে,কিন্তু যেসব বাক্য দিয়ে গালি গালাজ উদ্দেশ্য করা হয়,সেসব বাক্য দ্বারা তালাক হবেনা,কিন্তু যদি নিয়ত করে,তাহলে তালাক হবে।

(কুদুরী ৩৬৩.৩৬৪. হেদায়া শরহুল বিদায়াহ ১/২৪১,শরহে বিকায়াহ ২/৭৭)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.