নামাজ শেষে মোনাজাতের পর অতিরিক্ত এক সিজদাহ দেওয়া কি বিদআত?

Sunnah and Bid'ah · Hanafi

Question No: 8834
Questioner: আফরিন
Question Asked: 21 Nov 2026, 07:00 PM
Reviewed & Published: 22 Nov 2026, 06:09 AM
Views: 48
Tokens: 2,633
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু, আমার পরিচিত একজন নামাজ শেষে, মোনাজাত শেষে একটা একস্ট্রা সিজদাহ দেয়, আমি বলেছি এটা বিদাত। যদি সাহু সিজদাহ হতো সে ২ টা সিজদাহ দিত! তাকে যখন আমি এটি জানিয়েছি, সে বলেছে তার মামাতো বোন মাদ্রাসায় পড়ে, সেও এমন করে! আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে চাই, আমার কোনো ভুল থাকলে আমাকেও শুধরে দিন,, জাযাকিল্লাহু খইরন।

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

উত্তর

আপনার বক্তব্য মূলত সঠিক। নামাজ শেষে (অর্থাৎ সালাম ফেরানোর পর) মোনাজাতের পর বা নামাজের ভেতরে অতিরিক্ত একটি সিজদাহ দেওয়া—যা সাহু সিজদাহও নয়, ফরজ/ওয়াজিব/সুন্নতও নয়—তা যদি দ্বীনের অংশ মনে করে বা আবশ্যকীয় মনে করে দেয়,তাহলে তা বিদআত।

তবে যদি দ্বীনের অংশ মনে না করে বা আবশ্যকীয় মনে না করে দেয়,বরং এমনিতেই মাঝে মাঝে দেয়,তাহলে তাহা বিদ'আত নয়।

তবে তাকে শুধরানোর ক্ষেত্রে হিকমত ও নরম ভাষা অবলম্বন করা জরুরি।

হাদিস: রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

«صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي» "তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ।" — সহিহ বুখারি, হাদিস নং ৬৩১; মুসনাদে আহমাদ

হাদিস: রাসূলুল্লাহ ﷺ আরও বলেছেন:

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ» "যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে।" — সহিহ বুখারি, হাদিস নং ২৬৯৭; সহিহ মুসলিম, হাদিস নং ১৭১৮

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.