ফ্রি ফায়ার ও অনলাইন ক্যারম পুল খেলা ইসলামে হালাল না হারাম?

Sunnah and Bid'ah · Hanafi

Question No: 8513
Questioner: Tawfiqur Islam Kayej
Question Asked: 15 Nov 2026, 11:51 AM
Reviewed & Published: 15 Nov 2026, 05:07 PM
Views: 113
Tokens: 4,287
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

Assalamu alaikum. Ami freefire keli. Age namaj portam na h but akon pori. Akon ami namajer so.oy namaj pori ar free time a game keli. Akon islame soriot onujai amar ki game kela uchit ba game kelle kono prokar gunah hobe ki na ar akta jinis seta holo carrom pool board game online a keli jeta play store a paoa jai seta kela halal naki haram

Answer

Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.

আপনার প্রশ্নের উত্তর হলো: প্রশ্নে উল্লেখিত কোনো গেমস খেলাই জায়েজ নেই।

কোরআনে কারীমে মু'মিনদের উত্তম ও প্রশংসনীয় গুনাবলীর আলোচনা করতে যেয়ে বলা হয়, ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻫُﻢْ ﻋَﻦِ ﺍﻟﻠَّﻐْﻮِ ﻣُﻌْﺮِﺿُﻮﻥَ যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,(মু'মিনুন-৩) ﻭَﺇِﺫَﺍ ﻣَﺮُّﻭﺍ ﺑِﺎﻟﻠَّﻐْﻮِ ﻣَﺮُّﻭﺍ ﻛِﺮَﺍﻣًﺎ এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।(ফুরকান-৭৩)

ইসলামে দু’ ধরণের খেলাধুলাকে বৈধ রেখেছে দু’শর্ত সাপেক্ষে।

যে দুই ধরণের খেলা জায়েজ-

১-শারিরীক উপকার নিহিত।যেমন দৌড়, ফুটবল ও ক্রিকেট ও হতে পারে।

২-দ্বীনের শত্রুর বিরুদ্ধে প্রশিক্ষণমূলক খেলা। যেমন তীরন্দাজী, ঘোড় দৌড় ইত্যাদি।

এসব খেলা জায়েজ থাকার জন্য শর্ত দু’টি। যথা-

১- ফরজ ও ওয়াজিব কোন ইবাদতে বিঘ্ন না হতে হবে।

২-এর সাথে আর কোন গোনাহের বিষয় মিলিত না হতে হবে। যেমন জুয়া, বেপর্দা ইত্যাদি। এছাড়া বাকি সব খেলাই অহেতুক হওয়ায় মাকরূহ বা নাজায়েজ।

ফ্রি ফায়ার গেম সহ যাবতীয় ভিডিও গেম এ অনর্থক খেলার মাঝে শামিল। যেহেতু এর দ্বারা শারিরিক কোন উপকার নেই। অহেতুক সময় নষ্ট করা, তাই এটি অপছন্দনীয়। কিন্তু বর্তমানের ভিডিও গেমগুলোতে নানা ধরণের হারাম মিউজিক থাকে।যা সম্পূর্ণই নাজায়েজ। আর এসব মারামারি দৃশ্যগুলো বড়দের সহ বাচ্চাদের মন মগজে খুবই খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। বাচ্চাদের প্রতিহিংসা পরায়ন, প্রতিশোধী মনোভাবাপন্ন বানিয়ে দেয়।

আমাদের ধারণা এসব ভিডিও গেম এবং সিনেমাগুলোর এ্যাকশন দৃশ্যগুলোর কুপ্রভাবে বড়রা সহ কম বয়সী বাচ্চাদের দ্বারাও বড় বড় অপরাধমূলক কাজ বৃদ্ধি পাচ্ছে।

তাই এসব অহেতুক ভিডিও গেম থেকে বিরত রাখাই জরুরী।

ফাতাওয়ায়ে শামীতে আছে

وكره كل لهو لقوله عليه الصلاة والسلام كل لهو المسلم حرام إلا ثلاثة: ملابعة اهله، وتأديبه لفرسه، مناضلته بقوسه… ألخ

وقال ابن عابدين- كره كل لهو أى كل لعب وعبث (رد المحتار، كتاب الحظر والإباحة-6/395، যার সারমর্ম হলো প্রত্যেক অনার্থক খেলা ধুলাই নিষেধ।

তাকমিলাতু ফাতহিল মুলহিম গ্রন্থে আছেঃ
وأما ما لم يرد فيه (اى فى اللهو) النص عن الشارع، وفيه فائدة وصلحة للناس، فهو بالنظر الفقهى على نوعين: الأول ما شهدت التجربة بأن ضرورة أعظم من نفعه، ومفاسده أغلب على منافعه، وأنه من اشتغل بها ألهاه عن ذكر الله وحده، وعن الصلوات الله والمساجد، إلتحق بذالك بالمنهى عنه لإشراك العلة، فكان حراما أو مكروها، (تكملة فتح الملهم-4/434-435) যার সারমর্ম হলো যেই খেলা খেলার দ্বারা শারীরিক উপকার হয়,এবং ইসলামেএ বিধান পালন করতে কোনো বাধা সৃষ্টি না করে,তাহলে সেটা জায়েজ। অন্যথায় সেটা জায়েজ নয়।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.