মহিলা ডাক্তারের পুরুষ রোগীর আল্ট্রাসাউন্ড করা জায়েজ কিনা?

Halal and Haram · Hanafi

Question No: 8326
Questioner: humaiara mim
Question Asked: 12 Nov 2026, 12:30 PM
Reviewed & Published: 12 Nov 2026, 01:52 PM
Views: 52
Tokens: 3,023
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম।
আমি একজন মহিলা ডাক্তার। আল্ট্রাসনো প্রাক্টিস করি।
শুধু মহিলা রোগী আল্ট্রাসনো করবো এমন শর্ত দিয়ে কোথাও চেম্বার পাওয়া যায়না।
পুরুষ রোগীর আল্ট্রাসনো করার ক্ষেত্রে যদি হাত মোজা বা গ্লভস পরে এরপর পেটের আল্ট্রাসাউন্ড বা গলার আল্ট্রাসাউন্ড করি... মানে সরাসরি স্কিনের সাথে কন্টাক্ট হলোনা। তাহলে কি এটা আমার জন্য পর্দার খেলাপ হবে? বা এটার অনুমতি আছে?
বা আমার ইনকাম হালাল হবে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

** উত্তর:**
আপনি যদি পুরুষ রোগীর আল্ট্রাসাউন্ড করেন,সেক্ষেত্রে কোনো পুরুষকে দিয়ে সেই কাজ করবেন,আপনি শুধুমাত্র সেখানে দাঁড়িয়ে থাকবেন ও রিপোর্ট সংশ্লিষ্ট কাজ করবেন।

অন্যথায় বর্তমান প্রত্যেকটা এলাকায় সংশ্লিষ্ট বিষয়ে অনেক পুরুষ ডাক্তার থাকায় জরুরতের অন্তর্ভুক্ত না হওয়ায় উক্ত কাজ আপনার জন্য জায়েজ হবেনা,উক্ত কাজ হতে ইনকামও জায়েজ হবেনা।

কুরআনে আল্লাহ তাআলা বলেন:

«وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ...»
“মুমিন নারীদের বলুন, তারা তাদের দৃষ্টি সংযত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে...”
(সূরা আন-নূর: ৩১)

হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন:

«مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ»
“আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাইনি।”
(সহিহ বুখারি: ৫০৯৬; সহিহ মুসলিম: ২৭৪০)

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.