স্বামীর আয় কম হলেও স্ত্রীর নিজের সম্পদ থাকলে যাকাত দেওয়া যাবে?

Zakat and Charity · Hanafi

Question No: 8226
Questioner: Lailatul Nova
Question Asked: 10 Nov 2026, 12:38 AM
Reviewed & Published: 10 Nov 2026, 04:53 AM
Views: 48
Tokens: 3,879
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম শায়খ।
আমার শ্বশুর বাসায় একজন খাদেমা ছিল, দীর্ঘদিন যাবত। সে এখানেই থাকত। তার মাসিক বেতন দিয়ে সে টুকটাক গোল্ড কিনত যেহেতু বাকিসব খরচ আমার শ্বশুরই বহন করতেন। এখন তার বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর জানতে পারে তার স্বামীর তেমন ইনকাম নাই। তাকে হাত খরচ দেওয়ার মতও নাই। সে প্রেগন্যান্ট এখন।
মেয়েটার কাছে ২ বা আড়াই ভরি মতন গোল্ড আছে। আবার কিছু গোল্ডও মেয়েটার ভাই কার কাছে বন্ধক রাখছে।

এমতাবস্থায় মেয়েটাকে কি যাকাত দেওয়া যাবে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

** উত্তর:**
প্রশ্নে বর্ণিত মেয়েটির মালিকানায় যদি উক্ত গোল্ড ব্যাতিত কোনো রুপা ও টাকা পয়সা না থাকে, সেক্ষেত্রে তাকে যাকাত দেয়া যাবে।

অন্যথায় তাকে যাকাত দেয়া যাবেনা।

যাকাত গ্রহীতার শর্ত:
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন—

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ...
“নিশ্চয়ই সদকা (যাকাত) তো ফকির ও মিসকিনদের জন্য...” (সূরা আত-তাওবা: ৬০)

হানাফি ফিকহে “ফকির” বলা হয় তাকে, যার নিসাব পরিমাণ সম্পদ নেই বা নিসাবের অতিরিক্ত সম্পদ নেই। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

لَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ
“যাকাতে ধনী ও শক্তিশালী উপার্জনকারীর কোনো অংশ নেই।” (সুনানে আবু দাউদ: ১৬৩৩; সুনানে তিরমিজি: ৬৫২)

আরেক হাদিসে—

تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ
“তাদের ধনীদের থেকে যাকাত নেওয়া হবে এবং তাদের ফকিরদের মধ্যে বিতরণ করা হবে।” (সহিহ বুখারি: ১৪৯৬; সহিহ মুসলিম: ১৯)

নিসাবের পরিমাণ:
স্বর্ণের নিসাব হলো ২০ মিসকাল = সাড়ে সাত তোলা (প্রায় ৮৭.৪৮ গ্রাম)।

لَيْسَ فِيمَا دُونَ عِشْرِينَ مِثْقَالًا مِنَ الذَّهَبِ صَدَقَةٌ
“বিশ মিসকালের কম স্বর্ণে যাকাত নেই।” (সুনানে আবু দাউদ: ১৫৭৩)

ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (রহ.)-এর সর্বসম্মত মত অনুযায়ী স্বর্ণ-রূপার যেকোনো একটি নিসাব পরিমাণ হলে যাকাত ফরজ হয়। (আল-হিদায়া, কিতাবুয যাকাত; ফাতাওয়া আলমগিরি, খ. ১, পৃ. ১৭৯)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.