আগের বেপর্দা ছবি অন্য কারো ফোনে থাকলে গুনাহ হবে কি?
Halal and Haram · Hanafi
Question
আমি আগে যেহেতু পর্দা করতাম না াই আৃার কাজিন বোনদের ফনে বেপর্দা অনেক ছবি তারা মাঝে মধ্যে এগুলা আমাদেরকে বোনদের গ্রুপে দেয়। এখন আমার আগের বেপর্দা ছবি যদি তাদের ফনে থাকে তাহলে আমি গুনাহগার হবো কি? আর যদিও বলার পর তারা ডিলিট না করে তখন আমার কি করা উচিত?
আর আমার ১০/১২ বছরের থাকতে যেই ছবি এগুলা এখন কোনো নন মাহরাম দেখলে গুনাহ হবে কি??
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:**
আপনি আগে পর্দা না করার কারণে যে ছবিগুলো তুলেছিলেন, সেগুলো এখন অন্য কারো ফোনে থাকা—এতে আপনার গুনাহ হবে।
যেভাবেই হোক, হাজারো চেষ্টা করে ছবি গুলো তাদের মোবাইল থেকে ডিলিট করা আপনার কর্তব্য। নতুবা আখেরাতে আপনার শাস্তি হবে।
হ্যাঁ যদি শত চেষ্টা করেও তাদের মোবাইল থেকে ডিলিট করানো সম্ভব না হয়, তাদের পারিবারিক মুরব্বি,নিজের পারিবারিক মুরব্বিদের মাধ্যমেই যদি এটি সম্ভবপন না হয়,অনেক মানুষ ধরেও যদি এটি সম্ভব না হয়, সেক্ষেত্রে প্রয়োজনে আইনের দ্বারস্থ হতে পারেন, তাতেও কাজ না হলে আশা করি আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করবেন, তবে অবশ্যই খালেস দিলে তওবা করতে হবে।
আর ১০/১২ বছরের ছবিও নন মাহরাম দেখলে গুনাহ হবে। কেননা ঐ অবস্থাতেই অনেক মহিলা বালেগাহ হয়ে যায় অথবা বালেগাহ হওয়ায় নিকটতম হয়ে যায়।
আল্লাহ বলেন:
«وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ» — সূরা আন-নূর: ৩১
আর হাদিসে এসেছে:
«كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ» — সুনানে তিরমিজি, হাদিস ২৪৯৯ (হাসান)
রাসূল ﷺ বলেছেন:
«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ» — সহিহ মুসলিম, হাদিস ৪৯