আছিয়া নামের সঠিক আরবি উচ্চারণ ও বানান কী?
Family Life · Hanafi
Question No:
8158
Questioner:
Arjuman Akter Piya 1056
Question Asked:
08 Nov 2026, 06:13 PM
Reviewed & Published:
08 Nov 2026, 07:08 PM
Views:
60
Tokens:
2,170
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। আছিয়া নামের আরবি উচ্চারণ আছিইয়া তাহলে আকিকার সময় নাম টা কিভাবে লিখা লাগবে? আছিয়া নাকি আছিইয়া
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন—আছিয়া নামের আরবি উচ্চারণ হলো آسِيَة আছিইয়া হবে।
আকিকার সময় বাংলা নামই লিখবেন, আরবিতে লেখার প্রয়োজনীয়তা নেই।
উল্লেখ্য আকিকার করার সময় নাম লেখার কোন আবশ্যকীয়তা শরীয়তে নেই, আপনাদের অন্তরে নামটি থাকলেই হবে।
আকিকার সুন্নাহ পদ্ধতি: সন্তান জন্মের সপ্তম দিনে নাম রাখা, মাথা মুণ্ডন করা এবং আকিকা করা সুন্নাহ (তিরমিযী: ১৫২২; আবু দাউদ: ২৮৩৮)।
নাম রাখার সময় উত্তম নাম নির্বাচন করা এবং অর্থ সুন্দর হওয়া জরুরি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ও তোমাদের পিতাদের নাম দ্বারা ডাকা হবে; সুতরাং তোমরা সুন্দর নাম রাখো।" (আবু দাউদ: ৪৯৪৮)