যোহরের নামাজের ৪ রাকাত সুন্নত ও ফরজের সাথে তাইয়্যতুল ওযু ও দুখুলুল মসজিদ নামাজের নিয়ত করতে পারব
Faith and Belief · Hanafi
Question
Answer
মসজিদে প্রবেশ করে ৪ রাকাত যোহরের সুন্নত বা ৪ রাকাত আছরের ফরজের সাথে তাইয়্যাতুল ওযু ও দুখুলুল মসজিদের নিয়ত
প্রশ্ন: মসজিদে প্রবেশ করে ৪ রাকাত যোহরের সুন্নত কিংবা ৪ রাকাত আছরের ফরজের সাথে তাইয়্যাতুল ওযু ও দুখুলুল মসজিদ নামাজের নিয়ত করতে পারব?
উত্তর:
উত্তর
জোহরের সুন্নাত ও আছরের সুন্নাত এর সাথে তাইয়্যাতুল ওযু ও দুখুলুল মসজিদ নামাজের নিয়ত করতে পারবেন।
ফরজের সাথে নয়।
তবে এক্ষেত্রে উত্তম হলো মসজিদে প্রবেশ করে আগে তাইয়্যাতুল ওযু ও দুখুলুল মসজিদ এর নামাজ আদায় করে তারপর সুন্নাত নামাজ আদায় করা।
ফতোয়ায়ে শামি (রাদ্দুল মুহতার)-এ উল্লেখ আছে: "لو نوى بدخول المسجد تحية المسجد أو تحية الوضوء أو غيرهما من النوافل أجزأه عن الكل" অর্থ: "যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহিয়্যাতুল মসজিদ বা তাহিয়্যাতুল ওযু বা অন্য নফলের নিয়ত করে, তবে তা সবগুলোর পক্ষ থেকে যথেষ্ট হবে।" — (রাদ্দুল মুহতার, খণ্ড ২, باب صلاة النفل)