লুডু খেলা কী হারাম?
Miscellaneous Fiqh · Hanafi
Question
Answer
লুডু খেলা কি হারাম? (হানাফি ফিকহ অনুযায়ী বিস্তারিত উত্তর)
উত্তর
যে সমস্ত কাজে দুনিয়া, আখেরাত ও স্বাস্থ্যগত কোনো উপকার নেই, ঐ সমস্ত অনর্থক কাজে সময় ব্যয় করা শরীয়তে নিষেধ। ক্যারাম বোর্ড, লুডু খেলায় কোনো ধরণের উপকারিতা না থাকায় তা নাজায়েয। (আল বাহরুর রায়েক-৮/১৮৯, ফাতাওয়া শামী-৬/৩৯৫)
আল্লাহ তাআলা বলেনঃ ﻭَﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣَﻦ ﻳَﺸْﺘَﺮِﻱ ﻟَﻬْﻮَ ﺍﻟْﺤَﺪِﻳﺚِ ﻟِﻴُﻀِﻞَّ ﻋَﻦ ﺳَﺒِﻴﻞِ ﺍﻟﻠَّﻪِ ﺑِﻐَﻴْﺮِ ﻋِﻠْﻢٍ ﻭَﻳَﺘَّﺨِﺬَﻫَﺎ ﻫُﺰُﻭًﺍ ﺃُﻭﻟَﺌِﻚَ ﻟَﻬُﻢْ ﻋَﺬَﺍﺏٌ ﻣُّﻬِﻴﻦٌ একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।(সূরা লুকমান-০৬)
ﻓَﺬَﺭْﻫُﻢْ ﻳَﺨُﻮﺿُﻮﺍ ﻭَﻳَﻠْﻌَﺒُﻮﺍ ﺣَﺘَّﻰ ﻳُﻠَﺎﻗُﻮﺍ ﻳَﻮْﻣَﻬُﻢُ ﺍﻟَّﺬِﻱ ﻳُﻮﻋَﺪُﻭﻥَ অতএব, তাদেরকে বাকচাতুরী ও ক্রীড়া-কৌতুক করতে দিন সেই দিবসের সাক্ষাত পর্যন্ত, যার ওয়াদা তাদেরকে দেয়া হয়।(সূরা যুখরুফ-৮৩)
ﻭَﻟَﺌِﻦ ﺳَﺄَﻟْﺘَﻬُﻢْ ﻟَﻴَﻘُﻮﻟُﻦَّ ﺇِﻧَّﻤَﺎ ﻛُﻨَّﺎ ﻧَﺨُﻮﺽُ ﻭَﻧَﻠْﻌَﺐُ ﻗُﻞْ ﺃَﺑِﺎﻟﻠّﻪِ ﻭَﺁﻳَﺎﺗِﻪِ ﻭَﺭَﺳُﻮﻟِﻪِ ﻛُﻨﺘُﻢْ ﺗَﺴْﺘَﻬْﺰِﺅُﻭﻥَ আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছিলে?(সূরা:তাওবাহ,৬৫)
আবু হুরাইরা রাযি. বলেন,
রাসূল্লাহ ﷺ বলেছেন,
من حُسنِ إسلام المرءِ تركُهُ ما لا يعنيه
একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরী নয় এমন কাজ সে ত্যাগ করে। (জামে তিরমিযী ২২৩৯)
,
আরো জানুনঃ
https://www.ifatwa.info/673
,
★সুতরাং লুডু খেলা জায়েজ নয়।
,
তবে কিছু উলামায়ে কেরামগন বলেছেন যে
কেরাম,লুডু সম্পর্কে এতটুকুই বলা যায় যে,এগুলো সময়কে অপচয় করিয়ে দেয়।এবং আল্লাহর যিকির থেকে মানুষকে গাফেল করে দেয়।
তবে শুধুমাত্র ঐ উদ্দেশ্যে অনুমতি দেয়া যেতে পারে যে,এক ইবাদতের পর অন্য ইবাদতের পূর্বে সৃষ্ট ক্লান্তিকে দূর করতে অন্যান্য শরীয়ত বিরোধী কাজকে পরিহার মূলক ঐ খেলার অনুমোদন দেয়া যেতে পারে।
তবে অনেকেই বলেছেন, সম্পূর্ণ বিনোদনমূলক লুডু খেলা (যেখানে কোনো জুয়া/শর্ত/পণ নেই) হানাফি ফিকহে "মাকরূহ তাহরিমি" (নিষিদ্ধের কাছাকাছি) বা কোনো কোনো আলিমের মতে "হারাম"-এর কাছাকাছি। তবে যদি তাতে জুয়া (শর্ত ও পণ) যুক্ত হয়, তাহলে তা সরাসরি হারাম ও কবিরা গুনাহ। আর যদি নামাজ-ফরজ থেকে গাফেল করে দেয় বা ঝগড়া-বিবাদ সৃষ্টি করে, তাহলে তা আরও কঠোরভাবে নিষিদ্ধ।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
«مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ» "যে ব্যক্তি পাশা (نرد) খেলল, সে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানি করল।" — সুনানে আবু দাউদ, হাদিস ৪৯৩৮; সুনানে ইবনে মাজাহ, ৩৭৬২; মুসনাদে আহমাদ
ইমাম তহাবি (রহ.) এই হাদিসকে «شرح معاني الآثار»-তে উল্লেখ করে বলেন, এতে পাশা-জাতীয় খেলার প্রতি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। লুডু খেলায় পাশা (dice) ব্যবহার হয়, তাই এটি সরাসরি এই হাদিসের অন্তর্ভুক্ত।
আরেক হাদিসে এসেছে:
«مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ أَخَذَ فِي يَدِهِ بِلَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ» "যে পাশা খেলল, সে যেন শূকরের গোশত ও রক্তে হাত ডুবাল।" — সহিহ মুসলিম, হাদিস ২২৬০ (কিতাবুল আশরিবা)
তাই সতর্কতামূলক লুডু না খেলাই উচিত