বিবাহের সময় সাক্ষি ফোন কলে বাইরে গেলে বা ছেলের কবুল না শুনলে বিবাহ শুদ্ধ হবে কি?
Marriage and Divorce · Hanafi
Question
Answer
বিবাহের সময় সাক্ষির অনুপস্থিতি: শরয়ী বিধান
প্রশ্নের সারসংক্ষেপ
বিবাহের সময় দুইজন সাক্ষীর উপস্থিতি শর্ত। প্রশ্নে বলা হয়েছে—একজন সাক্ষি ফোন কল আসায় কিছুক্ষণের জন্য বাইরে চলে যান। কাজি এদিকে বিবাহ পড়াতে থাকেন। সাক্ষি মেয়ের কবুল শুনেছেন, কিন্তু ছেলের কবুল শোনেননি; তবে পড়ানো শুনেছেন। এরপর তিনি ফোনে কথা বলার জন্য সামান্য সময়ের জন্য বাইরে যান। এখন বিবাহ হবে কি?
জবাবঃ- প্রশ্নে উল্লেখিত বিবাহ পড়ানোর সময় ওই একই মজলিসে যদি পাত্র পাত্রী কাজী এবং সাক্ষী দ্বয় উপস্থিত থাকে, সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতেও উক্ত বিবাহ শুদ্ধ হয়ে যাবে।
হানাফি মাযহাব অনুযায়ী, বিবাহ সহীহ হওয়ার জন্য দুইজন প্রাপ্তবয়স্ক, বিবেকবান মুসলিম সাক্ষীর উপস্থিত থাকা শর্ত। সাক্ষিদের ইজাব-কবুলের (প্রস্তাব-স্বীকৃতি) সময় উপস্থিত থাকা আবশ্যক।
আল্লাহ তা'আলা বলেন:
وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ "তোমাদের মধ্যে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখো।" — (সূরা আত-তালাক: ২)
রাসূলুল্লাহ ﷺ বলেন:
لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ "অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া কোনো বিবাহ নেই।" — (সুনানে বায়হাকি, হাদিস: ১৩৭২৫; মুসনাদে আহমাদ)
আল-হিদায়া-তে আছে:
"وشرط حضور شاهدين حرين مكلفين مسلمين سامعين للايجاب والقبول" "শর্ত হলো দুইজন স্বাধীন, প্রাপ্তবয়স্ক, মুসলিম সাক্ষীর উপস্থিত থাকা, যারা ইজাব ও কবুল উভয়ই শুনবে।" — (আল-হিদায়া, কিতাবুন নিকাহ)