মজা করে "ছেড়ে দিলাম" বললে তালাক হবে কি?

Marriage and Divorce · Hanafi

Question No: 6858
Questioner: Amina Siddika
Question Asked: 13 Oct 2026, 07:24 PM
Reviewed & Published: 13 Oct 2026, 08:30 PM
Views: 36
Tokens: 3,058
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামুআলাইকুম। আমার স্বামী আমাকে মজা করে বিয়ের পর বলেছিল এই আমি তোকে ছেড়ে দিব । নাকি ছেড়ে দিলাম বলেছে আমি নিশ্চিত নই। একবার নাকি দুইবার বলেছে সেটাও নিশ্চিত নই। এখানে কি তালাক হবে

Answer

মজা করে "ছেড়ে দিলাম" বললে তালাক হবে কি?

উত্তর:

وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নে উল্লিখিত বিষয়টি নিয়ে আপনি আপনার স্বামীর সাথে আলোচনা করবেন। তিনি যদি বলেন যে ইতিপূর্বে তিনি "ছেড়ে দিলাম" এ বাক্য বলেছেন, তাহলে এই বাক্য যতবার বলেছেন ততো তালাকেই পতিত হবে।

মজা করে বললেও তালাক পতিত হবে।

আর যদি তিনি বলেন যে "ছেড়ে দিব" বলেছেন, তাহলে এক্ষেত্রে কোনো তালাকই পতিত হয়নি।

সর্বাবস্থায় এক্ষেত্রে স্বামী যা বলবে, সেটিই গ্রহণযোগ্যতা পাবে।

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .

কাসীর ইবন উবায়দ .......... ইবন উমার (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ তা‘আলার নিকট নিকৃষ্টতম হালাল বস্তু হল তালাক।

(আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।)

'তোমাকে ছেড়ে দিলাম' ‘তোমাকে মুক্ত করে দিলাম’ বা ‘স্বাধীন করে দিলাম’ শব্দগুলো প্রচলনে সারীহ বা স্পষ্ট তালাকের স্থলে ব্যবহার হয়ে থাকে।

আর সারীহ তালাকের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন হয় না। বরং যদি কেউ স্ত্রীকে কেবল ভয় দেখানোর উদ্দেশ্যেও এজাতীয় কথা বলে তাহলেও এর দ্বারা তালাক হয়ে যায়। (জামিউল ফাতাওয়া ১০/১২০ কিতাবুন নাওয়াযিল ৯/২৯৩, ২৯৬, ২৯৯, ৩০০)

যে সকল শব্দ স্পষ্টভাবে তালাককে বুঝায়, সে সকল শব্দ দ্বারা তালাক দিলে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের প্রয়োজন পড়ে না। আমাদের দেশে ‘ছেড়ে দিলাম’ -এর দ্বারা তালাক বুঝায়। কাজেই এ কথা বললে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের কোনো প্রয়োজন পড়বে না। (রদ্দুল মুহতার ৪/৫৩০; ফাতওয়া হিন্দিয়া ১/৩৭৯)

سرحتك وهو “رها كردم” لأنه صار صريحا فى العرف (رد المحتار، كتاب الطلاق، باب الكنايات-4/530)

সারমর্মঃ- ছেড়ে দিলাম বাক্যটি আমাদের উরুফের মধ্যে সরিহ বাক্য হয়ে গিয়েছে।

اذا قال الرجل لامرأته: “بهشتم ترا از زنى” فاعلم بأن هذه اللفظة استعملها أهل خراسان وأهل العراق فى الطلاق، وأنها صريحة عند أبى يوسف حتى كان الواقع بها رجعيا ويقع بدون النية (الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل السابع فى الطلاق بألفاظ الفارسية-1/379، جديد-1/447، الفتاوى التاتارخانية-4/463، رقم-6678) সারমর্মঃ- কেহ যদি তার স্ত্রীকে ছেড়ে দিলাম হলে,তাহলে এটিকে খোরাসান বাসী ও ইরাক বাসীগন তালাকের বাক্যের অন্তর্ভুক্ত বলেন। আবু ইউসুফ রহঃ এর নিকটে এটি সরীহ শব্দ। এর দ্বারা রজয়ী তালাক পতিত হবে। এবং নিয়ত ছাড়াই তালাক পতিত হবে।

وقال أبو يوسف: إذا قال: بهشتم ان زن، أو قال: ان زن بهشتم، فهى طالق نوى الطلاق أو لم ينو، وتكون تطليقة رجعية (بدائع الصنائع-3/163) সারমর্মঃ- ইমাম আবু ইউসুফ রহঃ বলেছেন,কেহ যদি তার স্ত্রীকে ছেড়ে দিলাম বলে,তাহলে তালাক পতিত হবে। তালাকের নিয়ত করুক বা না করুক। আর এর দ্বারা রজয়ী তালাক পতিত হবে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.