গোপন বিবাহ, কাজীর কাছে বিবাহ, বালিগা নারীর স্বাধীন বিবাহ, নারীর তালাক দেওয়ার অধিকার সম্বন্ধীয়।

Marriage and Divorce · Hanafi

Question No: 6616
Questioner: Md Mosiyar
Question Asked: 09 Oct 2026, 04:57 PM
Reviewed & Published: 09 Oct 2026, 05:52 PM
Views: 13
Tokens: 3,965
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

Assalamu alaikum..ami ekjon meye ame boyosh 19 bochor..ami ekta vul korechi ami amr bashai na janiye kazir kache chup kore biye korchilam shakkhi chilo amr 2 ta bandhubi jader boyosh karo 17 karo 18 purno..amr bashai janar por onk jhamle hoy amr baba ma onk kanna kore tader shoan bachanor jonno ami tak a divorce dichilam amr biyte amr kono abibhabok er mot chilo ami sekhane 1 din songsar o korini..ekhn amr prosno hocche amr ki talak hoyeche?? Amr biye taw ki jayej hoyechilo?? Amy shothik ta janiye ektu help koren..amy vul ta kure kure khacche jani na amr ei vul er khoma ache ki na ami amr rob er kache onk kanna kore khoma chaichi..amy ektu help koren

Answer

তালাক সম্পর্কীয়: গোপন বিবাহ, বৈধতা ও তালাক পতনের বিধান

উত্তর: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নে উল্লেখিত ছুরতে বিবাহ পড়ানোর সময় যদি পাত্র-পাত্রী এবং ওই দুইজন বান্ধবী এবং কাজী সাহেব এই পাঁচজন একই মজলিসে একই রুমে উপস্থিত থাকে এবং তাদের সকলের উপস্থিতিতেই ইজাব কবুল যদি সম্পন্ন হয়ে থাকে, তাহলে উক্ত বিবাহ শুদ্ধ হবে। অন্যথায় বিবাহ শুদ্ধ হবেনা।

যদি ঐ রুমে প্রশ্নে উল্লেখিত পাঁচ জনের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে স্ত্রী স্বামী কর্তৃক তালাক প্রদানের ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকলে, এমতাবস্থায় স্ত্রী যদি নিজে নিজের নফসের উপর তালাক দেয়, তাহলে প্রশ্নে উল্লেখিত ছুরতে তালাক পতিত হবে। অন্যথায় এক্ষেত্রে তালাক পতিত হবে না। স্বামীকেই এক্ষেত্রে তালাক দিতে হবে,অন্যথায় স্ত্রী আদালতের শরণাপন্ন হয়ে খোলা তালাকের আবেদন করতে পারে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.