তাফবিযে তালাক সম্পর্কে জানতে চাই

Marriage and Divorce · Ahle Hadith / Salafi

Question No: 6613
Questioner: Md Atikul Islam
Question Asked: 09 Oct 2026, 02:47 PM
Reviewed & Published: 09 Oct 2026, 03:54 PM
Views: 7
Tokens: 6,634
This answer is according to the 'Ahle Hadith / Salafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

স্ত্রী কে শর্তহীন ভাবে তাফযিয়ে হ্মমতা দেওয়া আছে, স্ত্রী বলেছে মা কে বকাবকি করলে হয়ে যাবে, স্বামী তার মা কে বকাবকি করেছে, এবং স্বামী বকাবকি করার পর স্ত্রী বলেছে বোনকে বকাবকি করলে হয়ে যাবে, স্ত্রীর বোন কেউ বকাবকি করেছে স্বামী, তারপর স্ত্রীর মা বোন কে একসাথে বকাবকি করেছি যে তোর মা বোন খানকি, এই বকাবকি শোনার পর স্ত্রী বলেছে তার মানে কি আমাদের হয়ে গেল, এর ৫ সেকেন্ড পর আবার বলেছে আজ থেকে আমাদের মধ্যে সব শেষ হয়ে গেলো,স্বামী একটানা বকাবকি করতেছে,স্ত্রী আবার বললো আমাদের সম্পর্ক শেষ হয়ে গেলো, আবার বললো যে সম্পর্ক শেষ করে দিলে স্বামীকে বললো স্ত্রী এখানে কি কোন তালাক হয়েছে, নাকি হয় নি, হলে কয় তালাক হয়েছে, কোরআন হাদিস দ্বারা প্রমানিত হতে হবে উওর, এবং হাদিস নল উল্লেখ থাকতে হবেস্ত্রী কে শর্তহীন ভাবে তাফযিয়ে হ্মমতা দেওয়া আছে, এখন স্ত্রী বলছে সিগারেট খেলে ১তালাক হয়ে যাবে, ইসলামি শরিয়া মোতাবেক কোরআান ও হাদিস দ্বারা প্রমানিত হতে হবে উওর

Answer

তালাক সংক্রান্ত প্রশ্নের বিস্তারিত উত্তর

প্রশ্নে উল্লেখিত ছুরতে তালাক পতিত হবেনা।

তালাক হচ্ছে স্বামীর অধিকার। স্বামী তালাক দিলেই তালাক সংঘটিত হবে।

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ مُوسَى بْنِ أَيُّوبَ الْغَافِقِيِّ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ سَيِّدِي زَوَّجَنِي أَمَتَهُ وَهُوَ يُرِيدُ أَنْ يُفَرِّقَ بَيْنِي وَبَيْنَهَا قَالَ فَصَعِدَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمِنْبَرَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ مَا بَالُ أَحَدِكُمْ يُزَوِّجُ عَبْدَهُ أَمَتَهُ ثُمَّ يُرِيدُ أَنْ يُفَرِّقَ بَيْنَهُمَا إِنَّمَا الطَّلَاقُ لِمَنْ أَخَذَ بِالسَّاقِ

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, হে আল্লাহর রসূল! আমার মনিব তার বাঁদীকে আমার সাথে বিবাহ দিয়েছে। এখন সে আমার ও আমার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়। রাবী বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন, অতঃপর বলেনঃ হে লোকসকল! তোমাদের কারো এরূপ আচরণ কেন যে, সে তার গোলামের সাথে তার বাঁদীর বিবাহ দেয়, অতঃপর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়? নারীর ঊরু স্পর্শ করা যার জন্য বৈধ, তালাকের অধিকার তার। (সুনানে ইবনে মাজাহ ২০৮১.বায়হাকী ৯/১৫৭, ইরওয়াহ ২০৪১।)

★শরীয়তের বিধান অনুযায়ী মহিলা নিজের উপর কেবল তখনি তালাক পতিত করতে পারবে, যদি স্বামী তাকে তালাক দেবার অধিকার দিয়ে থাকে। এটি নিকাহ নামার ১৮ নং ধারাতে হ্যাঁ লেখার মাধ্যমেই হোক,বা পরবর্তীতে মৌখিক বা লিখিত ভাবেই হোক। ,
সুতরাং স্বামী যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করে,আর স্ত্রী স্বামী কর্তৃক তালাকে তাভবিজের ক্ষমতাবলে লিখিত বা মৌখিকভাবে নিজের নফসের উপর তালাক দিয়ে দিলে সেটি পতিত হয়ে যাবে।

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ

قال لھا: طلقي نفسک ولم ینو أو نوی واحدة فطلقت وقعت رجعیة الخ (الدر المختار مع رد المحتار، کتاب الطلاق، باب الأمر بالید، ۴: ۵۷۵، ط: مکتبة زکریا دیوبند)۔ সারমর্মঃ কেহ যদি তার স্ত্রীকে বলে,তুমি তোমার নিজের নফসকে তালাক দাও,কোনো নিয়ত না করে,অথবা এক তালাকের নিয়ত করে,অতঃপর স্ত্রী তালাক দেয়,তাহলে এক তালাকে রজয়ী পতিত হবে।

رجل قال لامرأتہ خذي طلاقک، فقالت: أخذت، یقع الطلاق۔ (الفتاویٰ الہندیۃ، کتاب الطلاق / الفصل الثاني في إیقاع الطلاق ۱؍۳۵۹) সারমর্মঃ কোনো ব্যাক্তি যদি তার স্ত্রীকে বলে,তুমি তোমার তালাক গ্রহন করো। স্ত্রী যদি বলে যে গ্রহন করলাম,তাহলে তালাক পতিত হয়ে যাবে।

তাফবিজ হলো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা। এটি শরীয়তে বৈধ, কারণ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

عَنْ عَائِشَةَ قَالَتْ: خَيَّرَنَا رَسُولُ اللَّهِ ﷺ فَاخْتَرْنَاهُ، فَلَمْ يَعْدُدْهُ عَلَيْنَا طَلَاقًا "আয়েশা (রাঃ) বলেন: রাসূলুল্লাহ ﷺ আমাদের (স্ত্রীদের) ইখতিয়ার দিয়েছিলেন, আমরা তাঁকে বেছে নিয়েছিলাম, তখন তিনি তা তালাক হিসেবে গণ্য করেননি।" — সহীহ মুসলিম: ১৪৭৭


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.