রাগের মাথায় স্ত্রী কর্তৃক "তোমাকে তালাক দিলাম" বা "তালাক নিলাম" বললে কি তালাক হয়ে যায়?
Marriage and Divorce · Hanafi
Question
Answer
রাগের মাথায় স্ত্রী কর্তৃক তালাকের বাক্য উচ্চারণ — তালাক হবে কি?
প্রশ্নের সারসংক্ষেপ
একজন স্ত্রী রাগের মাথায় তার স্বামীকে উদ্দেশ্য করে বলে: "তোমাকে তালাক দিলাম" অথবা "তালাক নিলাম"। জানতে চাওয়া হয়েছে — এতে কি তালাক সংঘটিত হয়ে যায়?
উত্তরঃ-
প্রশ্নে উল্লেখিত স্ত্রী যদি শরয়ীভাবে স্বামী হতে তালাকের অধিকার প্রাপ্ত না হয়ে থাকে, সেক্ষেত্রে কোনক্রমে তালাক দিতে হবে না।
আর যদি উল্লেখিত স্ত্রী শরয়ীভাবে স্বামী হতে তালাকের অধিকার প্রাপ্ত হয়ে থাকে, সেক্ষেত্রে উক্ত স্ত্রী যদি রাগের মাথায় বলে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক পতিত হবেনা।
আর যদি বলে তালাক নিলাম,সেক্ষেত্রে এক তালাকে রজয়ী পতিত হবে।
ফাতাওয়া আলমগিরি-তে উল্লেখ আছে:
إِذَا فَوَّضَ الرَّجُلُ إِلَى امْرَأَتِهِ الطَّلَاقَ فَطَلَّقَتْ نَفْسَهَا يَقَعُ الطَّلَاقُ
"যখন স্বামী তার স্ত্রীর কাছে তালাকের ক্ষমতা অর্পণ করে, অতঃপর স্ত্রী নিজেকে তালাক দেয়, তখন তালাক পতিত হয়।" — ফাতাওয়া আলমগিরি, খণ্ড ১, পৃষ্ঠা ৩৭৫