স্বামী-স্ত্রীর ঝগড়ায় "আরেক কদম আগালে তালাক" বললে তালাক পতিত হয় কি?

Marriage and Divorce · Hanafi

Question No: 6364
Questioner: H J
Question Asked: 04 Oct 2026, 01:28 PM
Reviewed & Published: 04 Oct 2026, 02:07 PM
Views: 28
Tokens: 5,324
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে স্ত্রী রাগ/অভিমানে বেরিয়ে যেতে উদ্যত হয়। স্বামী তাকে আটকাতে গিয়ে বলে: "যদি আরেক কদম আগাও তবে তালাক; প্রতি কদমে এক তালাক।" স্ত্রী ভয় পেয়ে থেমে যায়। কিছুক্ষণ পর স্ত্রী শর্ত প্রত্যাহারের অনুরোধ করলে স্বামী শান্তভাবে বলে: "কখন ফিরিয়ে নিয়েছি।" এরপরও তাদের মধ্যে নানা বিষয়ে কথা চলতে থাকে।এর মধ্যে স্ত্রীর মাকে ডেকে নিয়ে আসা হয়।তখন স্বামীর পরিবারের সদস্যরাও নানা অভিযোগ তোলে। কিছু সময় পর স্ত্রী আবার অভিমানে বের হয়ে যায়।

প্রশ্ন: উক্ত ঘটনায় তালাক পতিত হয়েছে কি?হলে কেন?

Answer

প্রশ্নের সারসংক্ষেপ

স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে স্ত্রী রাগ/অভিমানে বেরিয়ে যেতে উদ্যত হয়। স্বামী তাকে আটকাতে গিয়ে বলে: "যদি আরেক কদম আগাও তবে তালাক; প্রতি কদমে এক তালাক।" স্ত্রী ভয় পেয়ে থেমে যায়। কিছুক্ষণ পর স্ত্রী শর্ত প্রত্যাহারের অনুরোধ করলে স্বামী শান্তভাবে বলে: "কখন ফিরিয়ে নিয়েছি।" এরপরও তাদের মধ্যে নানা বিষয়ে কথা চলতে থাকে। কিছু সময় পর স্ত্রী আবার অভিমানে বের হয়ে যায়।

প্রশ্ন: উক্ত ঘটনায় তালাক পতিত হয়েছে কি?


জবাবঃ- হ্যাঁ প্রশ্নে উল্লেখিত ছুরতে স্ত্রী যত কদম সামনে এগিয়ে ততসংখ্যক তালাক পতিত হয়েছে।

৩ কদম এগিয়ে গিয়ে থাকলে ৩ তালাক পতিত হয়েছে। সেক্ষেত্রে শরয়ী হালালাহ ব্যাতিত তাদের আর ঘর সংসার করার কোনো সুযোগ নেই।

আল্লাহ তা'আলা বলেন:

وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ "আর তোমরা বিবাহের বন্ধন দৃঢ় করো না যতক্ষণ না নির্ধারিত সময় পূর্ণ হয়।" (সূরা বাকারা: ২৩৫)

وَالطَّلَاقُ الْمُعَلَّقُ بِالشَّرْطِ لَا يَقَعُ قَبْلَ وُجُودِ الشَّرْطِ "শর্তসাপেক্ষ তালাক শর্ত পূর্ণ হওয়ার আগে পতিত হয় না।" — (রাদ্দুল মুহতার, খণ্ড ৩, পৃষ্ঠা ৩৪৫; আল-হিদায়া, খণ্ড ২, পৃষ্ঠা ৩৬৭)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.