শুধু সংখ্যা লিখে তালাকের নিয়ত করলে কি তালাক হয়?
Marriage and Divorce · Hanafi
Question No:
6332
Questioner:
Ibrahim
Question Asked:
03 Oct 2026, 07:28 PM
Reviewed & Published:
03 Oct 2026, 08:35 PM
Views:
41
Tokens:
4,739
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম।
হুজুর,
দুইদিন আগে স্ত্রী মেসেজ করেছিল "ফজরের আজান কখন?"
মেসেজের রিপ্লাই এভাবে দিয়েছি,"৫"।
এই ৫ সংখ্যাটা লেখার সময় হঠাত মনে স্ত্রীকে উদ্দেশ্য করে সংখ্যা অনুযায়ী তালাকের নিয়ত চলে আসে।
এমন অবস্থায় শুধু এই "৫" সংখ্যাটি মেসেজে লিখার সময় যে তালাকের নিয়ত চলে আসল।
প্রশ্ন১:এই পরিস্থিতিতে শুধু সংখ্যা লিখে স্ত্রীকে মেসেজ করার কারণে কি তালাক হয়ে হয়ে গেছে?
প্রশ্ন২:শুধু সংখ্যা লেখার সময় এমন তালাকের নিয়ত হয়ে গেলে কি সংখ্যা অনুযায়ী তালাক হয়ে যায়?
ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছি হুজুর।দয়াকরে সমাধান দিবেন

Answer
بسم الله الرحمن الرحيم
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় প্রশ্নকারী ভাই, প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে তালাক পতিত হবেনা।
হানাফি মাযহাব অনুযায়ী, তালাক সংঘটিত হওয়ার জন্য দুটি পথ রয়েছে:
১. সুস্পষ্ট (صريح) শব্দ: যেমন—"তালাক", "طلاق", "أنت طالق" ইত্যাদি। এ ধরনের শব্দে নিয়ত ছাড়াই তালাক পতিত হয়।
২. ইঙ্গিতবাহী (كنائي) শব্দ: যেমন—"যাও", "বের হয়ে যাও", "তোমাকে ছেড়ে দিলাম" ইত্যাদি। এ ধরনের শব্দে নিয়ত বা পরিস্থিতির প্রমাণ ছাড়া তালাক পতিত হয় না।
আল-হিদায়া ও রাদ্দুল মুহতার-এ উল্লেখ আছে: "الطلاق بالكناية لا يقع إلا بالنية أو بدلالة الحال" (ইঙ্গিতবাহী শব্দ দ্বারা তালাক নিয়ত বা অবস্থার প্রমাণ ছাড়া পতিত হয় না।) — রাদ্দুল মুহতার, খণ্ড ৩, পৃ. ২৪৭
والله أعلم بالصواب