মোহাম্মদ রহমান নাম রাখা যাবে কি?

Halal and Haram · Hanafi

Question No: 6004
Questioner: MD ABDUR RHAMAN
Question Asked: 27 Sep 2026, 10:49 AM
Reviewed & Published: 27 Sep 2026, 12:01 PM
Views: 8
Tokens: 2,661
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

মোহাম্মদ রহমান নামটি রাখা যাবে ?

Answer

মোহাম্মদ রহমান নামটি রাখা যাবে কি?

জবাবঃ-

কাউকে শুধুমাত্র রহমান নামে ডাকা জায়েজ নেই। সুতরাং প্রশ্নে উল্লেখিত নাম রাখা হলে যেহেতু তাকে রহমান নামেই ডাকা হবে,তাই মোহাম্মদ রহমান নাম রাখা জায়েজ নেই।

চাইলে আব্দুর রহমান নাম রাখতে পারেন।

ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.

অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০

মানসিকতা ও স্বভাবের উপরও নামের একটা প্রভাব থাকে।

أَخْبَرَنِي عَبْدُ الحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، قَالَ: جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ المُسَيِّبِ، فَحَدّثَنِي: أَنّ جَدّهُ حَزْنًا قَدِمَ عَلَى النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: اسْمِي حَزْنٌ، قَالَ: بَلْ أَنْتَ سَهْلٌ. قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ: فَمَا زَالَتْ فِينَا الحُزُونَةُ بَعْدُ.

আবদুল হুমাইদ বিন শায়বা বলেন, আমি হযরত সাঈদ ইবনুল মুসায়্যিবের কাছে বসা ছিলাম। তিনি তখন বললেন, আমার দাদা ‘হাযান’ একবার নবীজীর দরবারে উপস্থিত হলেন। নবীজী তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কী? দাদা বললেন, আমার নাম হাযান। (হাযান অর্থ শক্তভূমি) নবীজী বললেন- না, তুমি হচ্ছ ‘সাহল’ (অর্থাৎ তোমার নাম হাযানের পরিবর্তে সাহল রাখো; সাহল অর্থ, নরম জমিন।) দাদা বললেন, আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না। সাইদ ইবনুল মুসায়্যিব বলেন, এর ফল এই হল যে, এরপর থেকে আমাদের বংশের লোকদের মেযাজে রুঢ়তা ও কর্কশভাব রয়ে গেল। -সহীহ বুখারী, হাদীস ৬১৯৩

সুন্দর নাম রাখার গুরুত্বপূর্ণ একটি কারণ হল, হাশরের ময়দানে- সেখানে পূর্বাপর সকল মানুষ একত্রিত হবে এবং ব্যক্তিকে তার নাম ও তার বাবার নামসহ ডাকা হবে।

হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.

কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮ , আরো জানুনঃ https://ifatwa.info/8009/

★আবদ আরবী শব্দ।যার অর্থ হল,গোলাম। মহান আল্লাহর সিফাতি নাম সমূহের পূর্বে আবদ শব্দ যোগ করে কারো নাম রাখতে কোনো অসুবিধে নেই।যেমন,আব্দুল্লাহ,আব্দুর রহমান ইত্যাদি।

তবে ডাকার সময়ে অবশ্যই আবদ যোগে পূর্ণ শব্দ দ্বারাই ডাকতে হবে।আবদকে ছেড়ে দিয়ে ডাকা যাবে না।হ্যা যে সমস্ত আসমায়ে হুসনা দ্বারা গায়রুল্লাহর নাম রাখা যায়,যেমন উপরে বর্ণিত রয়েছে, সে সমস্ত নামের কাউকে আবদ ব্যতীতও ডাকা যাবে। , বিস্তারিত জানুনঃ
https://www.ifatwa.info/463 , ★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন, শুধু রহমান বলে ডাকা বা এই নাম রাখা জায়েজ নেই।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.