স্বপ্নদোষ হওয়ার পর ফরজ গোসল না করে স্ত্রী সহবাস করা যাবে কি?
Taharah Purity · Hanafi
Question
Answer
স্বপ্নদোষের পর ফরজ গোসল না করে স্ত্রী সহবাস করা যাবে কি?
উত্তর
স্বপ্নদোষের পর ফরজ গোসল না করে স্ত্রী সহবাস করা যাবে। তবে এক্ষেত্রে সহবাসের আগে লজ্জাস্থান ধুয়ে অযু করা উত্তম।
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَمَّتِهِ، سَلْمَى عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم طَافَ ذَاتَ يَوْمٍ عَلَى نِسَائِهِ يَغْتَسِلُ عِنْدَ هَذِهِ وَعِنْدَ هَذِهِ . قَالَ فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللهِ أَلَا تَجْعَلُهُ غُسْلاً وَاحِدًا قَالَ " هَذَا أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ "
আবূ রাফি' (রাঃ) সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাঁর স্ত্রীদের নিকট গেলেন এবং প্রত্যেক স্ত্রীর নিকটই গোসল করলেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনি সবশেষে একবার গোসল করলেই তো পারতেন? তিনি বললেন, এরূপ করাই অধিকতর পবিত্রতা, উৎকৃষ্টতা ও পরিচ্ছন্নতার পরিচায়ক।
ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, সকল স্ত্রীর সঙ্গে সহবাস করার পর একবার গোসল করা, হাঃ ৫৯০), আহমাদ (৬/৮, ৯, ৩৯১) হাম্মাদ ইবনু সালামাহ সূত্রে।