স্বামীর টিশার্ট পড়া যাবে কী?

Family Life · Hanafi

Question No: 5589
Questioner: 0116 Sauda
Question Asked: 17 Sep 2026, 10:35 AM
Reviewed & Published: 17 Sep 2026, 11:43 AM
Views: 11
Tokens: 4,478
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমি বেশির ভাগ সময় আমার স্বামীর টিশার্ট পড়ি, এটা পড়েই থাকে বাসায় একা থাকি কেউ থাকে না, মাঝে মাঝে একটা ভাবি দেখে শুধু। টিশার্ট ঢিলাঢালা আছে আমার স্বামীও পড়তে বলে না করে না, এটা পরে হিজাব পড়ে নামাজ ও পরি। এখন আমার কী গুনাহ হবে স্বামী তো না করে না,

Answer

প্রশ্ন: স্বামীর টি-শার্ট পরে নামাজ ও হিজাব পালন করা যাবে কি?

উত্তর

স্বামীকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র স্বামীর সামনে যদি স্বামীর টি-শার্ট পড়া হয়, তাহলে যদিও অনেকে নাজায়েজ বলেছেন,তবে কিছু ইসলামী স্কলারগন অনুমতি দিয়েছেন।

তবে নামাজের শুদ্ধতার জন্য কিছু শর্ত পূরণ হওয়া জরুরি,

নামাজের জন্য পোশাকের শর্ত (হানাফি মাযহাব)

হানাফি মাযহাব অনুযায়ী নারীর নামাজের জন্য সতর ঢাকা ফরজ। নারীর সতর হলো সম্পূর্ণ শরীর, মুখমণ্ডল, হাতের কব্জি ও পায়ের পাতা ছাড়া

শর্তগুলো:

  1. সতর সম্পূর্ণ ঢাকা থাকতে হবে — টি-শার্ট যদি ঢিলাঢালা হয় এবং শরীরের কোনো অংশ (যেমন বুক, কাঁধ, বাহু) প্রকাশ না পায়, তবে তা দিয়ে সতর ঢাকা হবে।
  2. কাপড় পাতলা বা ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) হওয়া যাবে না — যদি টি-শার্ট এত পাতলা হয় যে ভেতরের চামড়া বা অঙ্গের রং দেখা যায়, তবে তা দিয়ে নামাজ হবে না।
  3. কাপড় শরীরের আকার-আকৃতি স্পষ্টভাবে প্রকাশ করবে না — যদি টি-শার্ট শরীরের সাথে এত লেগে থাকে যে অঙ্গের গঠন স্পষ্ট বোঝা যায়, তবে তা মাকরুহে তাহরিমি (নামাজ পুনরায় পড়া উত্তম)।
  4. হিজাব বা ওড়না দিয়ে মাথা, চুল, কান, গলা ঢাকা

★সুতরাং স্বামীর টি-শার্ট ও হিজাব পড়ার পর যদি মুখমণ্ডল, হাতের কব্জি ও পায়ের পাতা ছাড়া সম্পূর্ণ শরীর যদি পূর্ণ ভাবে আবৃত থাকে,তাহলে আপনার নামাজ হবে।

অন্যথায় আপনার নামাজ হবেনা।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.