৭ বছর আগে তালাকে তাফবিজের মাধ্যমে তালাক গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন।

Marriage and Divorce · Hanafi

Question No: 4339
Questioner: Khondoker Afrin
Question Asked: 23 Aug 2026, 10:00 AM
Reviewed & Published: 23 Aug 2026, 11:00 AM
Views: 14
Tokens: 6,424
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম, ৭বছর আগে আমার প্রথম স্বামীর সাথে আমার অনেক ঝামেলা হয় সে মানুষিক ভাবে অনেক অত্যাচার করতো এমন হয় যে বিয়ে টিকানো কঠিন হয়ে যায় তখন আমার বাবা উকিলের মাধ্যমে তালাকের কাগজ তৈরি করেন এবং আমি তাতে স্বাক্ষর ও করি এবং উকিল বলেন তিনি নিজ দায়িত্বে ছেলেদের বাড়িতে পাঠাবেন। আমরা শুধু আমাদের কপি নিয়ে চলে আসি। পরে ইউটিউবে ভিডিওর মাধ্যমে হুজরদের থেকে জানতে পারি যে তালাক মেয়েরা দিতে পারেনা বরং গ্রহন করতে পারে যদি সেই অধিকার দেওয়া হয়। তো আমার কাবিননামায় ১৮ কলামে হ্যা ছিল এবং আমার সেই স্বামীও সেটা সম্পর্কে অবগত ছিলেন তাই তখন আমি তাকে ফোনে জানাই যে আমার কাবিননামার (তালাকে তাহবিজ) অধিকার থেকে আমি আপনার থেকে তালাক গ্রহন করলাম। সে তখন বলছে তুমি দিতে চাইলে দেও আমি তোমাকে দিবো না। এবং আমি উকিলের সেই কাগজের ছবিও তাকে পাঠাই। আমার উদ্দেশ্য ছিল আইন ও শরীয়া উভয় মতে সহীহ হওয়া। ১বছর পর সে আমাকে ফোন দিয়ে বলে যে আমি চাইলে নতুন করে কাবিন করবে নাহয় অন্যত্র বিয়ে করবে তখন আমি রাজি হইনা। এবং তারও একবছর পর আমার অন্যত্র বিয়ে হয়। এরপর আর যোগাযোগ হয়নি কিন্তু ৭বছর পর হঠাৎ ফোন দিয়ে প্রথমে ক্ষমা চায় পুর্বের ভুলের জন্য এবং পরে বলে সে নাকি তালাকের কাগজ হাতে পাইনি তাই এটা নাকি বৈধ না। তখন থেকে আমার মনে এটা নিয়ে ওসওয়াছা আসছে আমাকে দয়া করে বলুন যে সহীহ হয়েছিল কিনা? আমার জানা মতে আমি সব করেছিলাম।

Answer

উত্তর: وعليكم السلام ورحمة الله وبركاته

আপনার প্রশ্নের বিবরণ অনুযায়ী, ৭ বছর আগে আপনার প্রথম স্বামীর সাথে মানসিক অত্যাচারের কারণে আপনার বাবা উকিলের মাধ্যমে তালাকের কাগজ তৈরি করেন এবং আপনি তাতে স্বাক্ষর করেন। পরে আপনি আপনার কাবিননামার ১৮ নম্বর কলামে (তালাকে তাফবিজ) ক্ষমতা থাকার কারণে ফোনে স্বামীকে জানিয়ে তালাক গ্রহণ করেন। ১ বছর পর স্বামী নতুন করে কাবিনের প্রস্তাব দিলে আপনি রাজি হননি এবং আরও ১ বছর পর আপনার অন্যত্র বিয়ে হয়। এখন ৭ বছর পর স্বামী দাবি করছে যে তালাকের কাগজ সে হাতে পায়নি, তাই তালাক বৈধ হয়নি।

শরীয়াহ সম্মত বিশ্লেষণ: প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার স্বামী যদি নিকাহনামার 18 নম্বর ঘরের বিষয়টি জেনে শুনে নিকাহনামায় সাইন করে, সেক্ষেত্রে তো আপনি তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়েছেন। এখন স্বামীকে ফোন করে যেগুলো বলেছেন, এর দ্বারা তালাক পতিত হয়ে গিয়েছে। এমতাবস্থায় আপনার দ্বিতীয় বিবাহ শুদ্ধ, প্রথম স্বামীর কাছে কোনক্রমেই আপনি আর যেতে পারবেন না।

আর যদি আপনার স্বামী নিকাহনামার ১৮ নং ধারার বিষয়টি সম্পর্কে না জেনে শুনেই সাইন করে অর্থাৎ তিনি যদি আপনাকে তালাকের ক্ষমতা না দিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ফোনে কথা বলার সময় তিনি যা যা বলেছেন এর দরুন আপনি তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে গিয়েছেন।

এক্ষেত্রে স্বামীর উক্ত কথার পর আপনি যদি পুনরায় তালাক গ্রহণ করে থাকেন, তাহলে সেই তালাক পতিত হয়েছে এবং পরবর্তী আপনার ২য় বিবাহ শুদ্ধ হয়েছে।

তবে এমনটি যদি না হয়, সেক্ষেত্রে আপনার তালাক হয় নি। পরবর্তী বিবাহ শুদ্ধ হয়নি। এখন আগের স্বামীর কাছে আপনাকে ফিরে গিয়ে ঘর সংসার করতে হবে। দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ সম্পূর্ণ অবৈধ ও সংসার যেনার সংসার বলে বিবেচিত হবে।

আল-হিদায়া: তালাকে তাফবিজের ক্ষেত্রে স্ত্রীর তালাক গ্রহণ করলে তা কার্যকর হয়।

রদ্দুল মুহতার (ইবনে আবিদীন): তালাকের জন্য কাগজ বা লিখিত দলিল জরুরি নয়; মৌখিক ঘোষণাই যথেষ্ট।

ফাতাওয়া উসমানী: তালাকে তাফবিজের ক্ষমতা থাকলে স্ত্রীর তালাক গ্রহণ সহীহ।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.